বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

কাল নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসছে জাতীয় পার্টি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : কাল রবিবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসবে জাতীয় পার্টি। বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে জাতীয় পার্টির প্রতিনিধিদল সংলাপে দলীয় প্রস্তাবনা তুলে ধরবেন।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে প্রতিনিধিদলে অংশ নেবেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, ফখরুল ইমাম এমপি, মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা এমপি, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ভূঁইয়া, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit