রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ট্রেন দুর্ঘটনায় নিহত ১১ জন চিরনিদ্রায় শায়িত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ২১২ Time View

ডেস্কনিউজঃ চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ১১ তরুণ পর্যটকের নামাজে জানাজা শেষে নিজ নিজ এলাকায় দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার সকালে সাড়ে ১০টায় হাটহাজারী উপজেলার আমানবাজার খন্দকিয়া ছমুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচজনের জানাজা সম্পন্ন হয়। এছাড়া আরো চারজনের জানাজা নিজ নিজ এলাকায় পৃথকভাবে অনুষ্ঠিত হয়। এর আগে শুক্রবার রাতে দু’জনের জানাজা সম্পন্ন হয়।

জানাজা শেষে দুর্ঘটনায় নিহত ১১ তরুণ শিক্ষার্থীকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীদুল আলম জানান, শুক্রবার রাতে সকল আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ১১ জনের জানাজা শেষে তাদের নিজ নিজ এলাকায় দাফন সম্পন্ন হয়েছে।

নিহত ১১ জন হলেন উপজেলার আজিম সাবরেজিস্ট্রার বাড়ির হাজী মো: ইউসুফের ছেলে মাইক্রোবাসচালক গোলাম মোস্তফা নিরু (২৬), চিকনদণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো: ইলিয়াছ ভুট্টোর ছেলে মোহাম্মদ হাসান (১৭), একই ইউনিয়নের খোন্দকার পাড়ার আবদুল হামিদের ছেলে জিয়াউল হক সজীব (২২), ৮ নম্বর ওয়ার্ডের আজিজ মেম্বার বাড়ির জানে আলমের ছেলে ওয়াহিদুল আলম জিসান (২৩), মজিদ আব্বাস চৌধুরী বাড়ির বাদশা চৌধুরীর ছেলে শিক্ষক রিদুয়ান চৌধুরী (২২), পারভেজের ছেলে সাগর (১৭) ও একই এলাকার আবদুল ওয়াদুদ মাস্টার বাড়ির আবদুল মাবুদের ছেলে ইকবাল হোসেন মারুফ (১৭), ৬ নম্বর ওয়ার্ডের মোজাফফর আহমেদের ছেলে মোসহাব আহমেদ হিসাম (১৬), আব্দুল আজিজ বাড়ির মৃত পারভেজের ছেলে তাসমির হাসান (১৭), মনসুর আলমের ছেলে মো: মাহিম (১৭), ২ নম্বর ওয়ার্ডের আবু মুসা খান বাড়ির মোতাহের হোসেনের ছেলে মোস্তফা মাসুদ রাকিব (১৯)।

এদিকে দুর্ঘটনার পর থেকে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে আছে এলাকার পরিবেশ।

উল্লেখ্য, শুক্রবার দুপুর দেড়টার দিকে মিরসরাইয়ের বড় তাকিয়া রেলস্টেশনের কাছে খৈয়াছড়া ঝর্ণা এলাকায় রেললাইন পার হওয়ার সময় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ১১ জন নিহত হন।

সূত্র : ইউএনবি

কিউএনবি/বিপুল/৩০.০৭.২০২২/ দুপুর ১.৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit