মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩৫৫

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ১৫২ Time View

ডেস্কনিউজঃ গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৩৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৪ হাজার ৫৪৩ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২৮৫ জন।

দেশে আরও ৬৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তিদেশে আরও ৬৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
২৪ ঘণ্টায় ৬ হাজার ৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫.৮৪ শতাংশ। একদিনে ৬৯৬ জনসহ মোট ১৯ লাখ ৪০ হাজার ৭৭৯ জন সুস্থ হয়েছেন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

কিউএনবি/বিপুল/২৯.০৭.২০২২/ সন্ধ্যা ৬.১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit