মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা জিম্বাবুয়ের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ১৪১ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বৃহস্পতিবার (২৮ জুলাই) দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। আগামী ৩০ জুলাই থেকে হারারেতে শুরু হবে সিরিজটি। বাকি দুই ম্যাচ হবে ৩১ জুলাই ও ২ আগস্ট। ইনজুরির কারণে এ দলে নেই তেন্দাই চাতারা ও ব্লেজিং মুজারাবানি। 

চাতারার গলার হাড়ে চিড় ধরা পড়েছে। অন্যদিকে মুজারাবানি ভুগছেন মাসল ইনজুরিতে। এ দুজন না থাকায় ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত হয়েছেন ভিক্টর নিয়াচু।

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দল

রায়ান বার্ল, রেগিস চাকাভা, তানাকা চিভাঙ্গা, ক্রেগ আরভিন, লুক জংউই, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মেধভেরে, মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, মুনিওঙ্গা টনি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াচু, সিকান্দর রাজা, মিল্টন শুম্বা ও শন উইলিয়ামস।

বাংলাদেশের টি-টোয়েন্ট দল

মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (অধিনায়ক), শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন ও মেহেদী হাসান মিরাজ।

কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ৯:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit