রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

পাবনায় বাসচাপায় বাবা-ছেলেসহ নিহত ৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ২০১ Time View

ডেস্কনিউজঃ পাবনা জেলার সাঁথিয়ার কাশিনাথপুরে বাসের চাপায় বাবা-ছেলেসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে কাশিনাথপুরের ঢাকা-পাবনা মহাসড়কের করিয়াল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাশিনাথপুরের দুর্গাপুরের মৃত আব্দুল লতিফের ছেলে আবু সাইদ (৫৫), তার ছেলে তাওহিদ (৪) ও আবু সাঈদের ভাই আমির হামজার মেয়ে রওজা (৫)।

এ তথ্য নিশ্চিত করে সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিুকুল ইসলাম জানান, তারা পরিবারসহ কাশিনাথপুরের কোরিয়াল নামক এলাকায় দাওয়াত খেয়ে ভ্যান করে বাড়ি ফিরছিল। এ সময় মহাসড়কে ওঠার পর পাবনা থেকে ঢাকাগামী সি-লাইন
পরিবহন ভ্যানটিকে চাপা দেয়। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে তাদের অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পথে দুইজন এবং হাসপাতালে পৌঁছানোর পর আরো একজন মারা যান।

মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবুল কাশেম আজাদ বলেন, আমরা পরে ঘটনাস্থলে গিয়ে ভ্যানটি উদ্ধার করেছি। তবে অভিযুক্ত বাসের কাউকে পাওয়া যায়নি।

কিউএনবি/বিপুল/২৯.০৭.২০২২/সকাল ১১.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit