সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
পেশাদার খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব বাণিজ্য সংস্থায় কাঠামোগত বৈষম্য দূর করার আহ্বান বাংলাদেশের এলডিসি উত্তরণ পরবর্তী সুবিধা বজায় রাখার দাবি বাণিজ্যমন্ত্রীর আসিফ মাহমুদের সেই এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা বাগদাদে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা আজকের মুদ্রার রেট: ৩০ মার্চ ২০২৬ ৩০ মার্চ: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? স্ত্রীসহ বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নানের আয়কর নথি জব্দের আদেশ ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ইরানের নতুন নেতৃত্ব নিয়ে যা বললেন ট্রাম্প বিসিবির টাকা ব্যবহার করে একটি গোষ্ঠীকে সহায়তা করা হয়েছে: আমিনুল হক

উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র সক্রিয় করতে প্রস্তুত : কিম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেসক্ : কোরীয় যুদ্ধের অবসান ঘটানো অস্ত্রবিরতির বার্ষিকী উপলক্ষে দেওয়া বক্তৃতায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, তার দেশ পরমাণু অস্ত্র সক্রিয় করতে প্রস্তুত। নিভৃতকামী কট্টর কমিউনিস্ট দেশটির শীর্ষ নেতা বলেন, মার্কিন হুমকি মোকাবেলার জন্য পিয়ংইয়ংকে তার প্রতিরক্ষা গড়ে তুলতে হবে।

২৭ জুলাই অস্ত্রবিরতির মাধ্যমে গত শতকের পঞ্চাশের দশকের কোরীয় যুদ্ধের অবসান ঘটেছিল। অর্থাৎ যুদ্ধটি আনুষ্ঠানিক ও স্থায়ীভাবে শেষ হয়নি। উত্তর কোরিয়া দিনটিকে নিজেদের ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে। রাষ্ট্রীয় মিডিয়া অনুসারে, কিম জং উন তার ভাষণে বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী যেকোনো সংকটে সাড়া দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। আমাদের দেশের পারমাণবিক যুদ্ধ প্রতিরোধ সক্ষমতাও নির্ভরযোগ্য এবং নির্ভুলভাবে ও তৎক্ষণাৎ এর নিরঙ্কুশ শক্তিকে একত্র করতে সম্পূর্ণরূপে প্রস্তুত। ’

সিউল ও ওয়াশিংটনের কর্মকর্তারা বলেছেন, উত্তর কোরিয়া ২০১৭ সালের পর প্রথম পারমাণবিক পরীক্ষা চালানোর প্রস্তুতি সম্পন্ন করেছে। কিম আরো বলেন, ওয়াশিংটন কোরীয় যুদ্ধের প্রায় ৭০ বছর পরেও তার দেশের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে মিলে ‘বিপজ্জনক, অবৈধ শত্রুতামূলক কাজ’ চালিয়ে যাচ্ছে। সিউলের ইওয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিফ-এরিক ইজলি বলেছেন, কিমের বিজয় দিবসের ভাষণটিকে অস্ত্রবিরতির পর থেকে অর্থনৈতিক উন্নয়নে দক্ষিণ কোরিয়ার সাফল্যের প্রেক্ষাপটে উত্তর কোরীয়দের জাতীয় গর্ব জোরদার করার প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বুধবার বলেছেন, উত্তর কোরিয়া পরমাণু পরীক্ষাটি সত্যিই চালালে দেশটি সাইবার আক্রমণের ক্ষমতা রোধ করাসহ আরো শক্তিশালী নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে।  

সূত্র : আলজাজিরা

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit