সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পেশাদার খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব বাণিজ্য সংস্থায় কাঠামোগত বৈষম্য দূর করার আহ্বান বাংলাদেশের এলডিসি উত্তরণ পরবর্তী সুবিধা বজায় রাখার দাবি বাণিজ্যমন্ত্রীর আসিফ মাহমুদের সেই এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা বাগদাদে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা আজকের মুদ্রার রেট: ৩০ মার্চ ২০২৬ ৩০ মার্চ: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? স্ত্রীসহ বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নানের আয়কর নথি জব্দের আদেশ ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ইরানের নতুন নেতৃত্ব নিয়ে যা বললেন ট্রাম্প বিসিবির টাকা ব্যবহার করে একটি গোষ্ঠীকে সহায়তা করা হয়েছে: আমিনুল হক

অদ্ভুত পেশা! চিউইং গাম ফুলিয়েই তরুণীর মাসিক আয় ৭০,০০০ টাকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : জার্মানির বাসিন্দা জুলিয়া, চিউইং গাম ফুলিয়ে নাকি মাথার দ্বিগুণ আকারের বুদবুদ বানাতে পারেন। ছোটবেলায় রঙিন মিষ্টি স্বাদের চিউইং গাম চিবিয়ে কে কত বড় বেলুন ফোলাতে পারে সেই নিয়ে চলত প্রতিযোগিতা। বড় হয়েও চিউইং গাম দিয়ে বেলুন ফোলানের অভ্যাস রয়ে গিয়েছে অনেকেরই। কিন্তু এটি যে কারও পেশা হতে পারে, তা হয়তো অনেকেরই কল্পনার বাইরে।

চিউইং গাম দিয়ে বেলুন ফুলিয়ে মাসে প্রায় ৭০০ ডলার রোজগার করেন এক তরুণী। যার ভারতীয় অর্থে মূল্য প্রায় ৭০,০০০ টাকা। শুনতে অবাক লাগলেও এমন অসম্ভবকেই সম্ভব করেছেন জার্মানির বাসিন্দা ৩০ বছর বয়সি জুলিয়া ফোরাট। চিউইং গাম চিবিয়ে জিভের সাহায্য মুখের চেয়েও বড় আকৃতির বেলুন ফোলাতে দক্ষ জুলিয়া। ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যাও কম নয়। চিউইং গাম দিয়ে বেলুন ফোলানোর ভিডিও থেকেই প্রতি মাসে মোটা টাকা রোজগার করেন জুলিয়া। একসঙ্গে প্রায় ৩০টি চিউইং গাম চিবিয়ে এমন বড় বেলুন ফোলান ওই তরুণী। এর পাশাপাশি মডেলিংয়ের সঙ্গেও যুক্ত তিনি। তবে জুলিয়া জানিয়েছেন, চিউইং গাম দিয়ে বেলুন ফোলাতেই সবচেয়ে বেশি ভালবাসেন তিনি।

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit