সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
পেশাদার খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব বাণিজ্য সংস্থায় কাঠামোগত বৈষম্য দূর করার আহ্বান বাংলাদেশের এলডিসি উত্তরণ পরবর্তী সুবিধা বজায় রাখার দাবি বাণিজ্যমন্ত্রীর আসিফ মাহমুদের সেই এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা বাগদাদে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা আজকের মুদ্রার রেট: ৩০ মার্চ ২০২৬ ৩০ মার্চ: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? স্ত্রীসহ বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নানের আয়কর নথি জব্দের আদেশ ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ইরানের নতুন নেতৃত্ব নিয়ে যা বললেন ট্রাম্প বিসিবির টাকা ব্যবহার করে একটি গোষ্ঠীকে সহায়তা করা হয়েছে: আমিনুল হক

পাকিস্তানের তরুণ ওপেনারের অনন্য রেকর্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১১৮ Time View

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে গলে সদ্য শেষ হওয়া টেস্টে ৫০৮ রানের টার্গেট তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে ২৪৬ রানে হারে পাকিস্তান। অবশ্য সিরিজের প্রথম টেস্টে আব্দুল্লাহ শফিকের ১৬০ রানের অনবদ্য ইনিংসে ভর করে গলে জয়ের রেকর্ড গড়ে পাকিস্তান। গলে দুর্দান্ত ইনিংস খেলার পথেই নতুন রেকর্ড গড়েছেন আবদুল্লাহ শফিক। ব্যাট হাতে বীরত্ব দেখানোর সুফল হাতেনাতেই পেলেন পাকিস্তানের ২২ বছর বয়সী এই তরুণ। 

ক্যারিয়ারের প্রথম ৬ টেস্টের পর পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট অর্জনের কীর্তি গড়েছেন শফিক।বুধবার ক্রিকেটারদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে ২৩ ধাপ এগিয়েছেন শফিক। বড় লাফ দেওয়ার সুবাদে তিনি উঠে গেছেন ১৬ নম্বরে।

পাশাপাশি শফিক অর্জন করেছেন ৬৭১ রেটিং পয়েন্ট। এই রেটিং অর্জনের মধ্য দিয়ে সাঈদ আহমেদের ৬১৪ রেটিং পয়েন্টের কীর্তি ভেঙেছেন শফিক। ক্যারিয়ারের প্রথম ৬ টেস্টের পর পাকিস্তানের জার্সিতে সবচেয়ে বেশি রেটিং পয়েন্টের রেকর্ড এতদিন নিজের দখলে রেখেছিলেন সাঈদ আহমেদ। ক্যারিয়ারের প্রথম ৬ টেস্টের পর শফিকের চেয়ে বেশি রেটিং পয়েন্ট আছে ভারতের সুনিল গাভাস্কার (৬৯২) ও অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যানের (৬৮৭)।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit