রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ইরানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে তিন শীর্ষ নেতা কানাডার ক্যালগেরি’র সেলেসটিয়া প্রোডাকশন হাউজের ইফতার মাহফিল মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিয়ে সরকার উদ্বিগ্ন: পররাষ্ট্র মন্ত্রণালয় বাজার মনিটরিং ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর এনসিপির ইফতার মাহফিলে নানা শ্রেণী পেশার মানুষের ঢল খামেনি বেঁচে আছেন, শিগগিরই বক্তব্য দেবেন আমিরাত কেন ইরানের নিশানায়, নেপথ্যে কি বিশ্বাসঘাতকতা? ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতে বিশ্ব প্রতিক্রিয়া ইরানিদের স্বাধীনতা চাই, হামলা প্রসঙ্গে বললেন ট্রাম্প খামেনি কেন গুরুত্বপূর্ণ?

ভারতে বিষাক্ত মদপানে ৪২ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৩১ Time View

ডেস্কনিউজঃ ভারতের পশ্চিমাঞ্চলে বিষাক্ত মদপানে কমপক্ষে ৪২ জনের মৃত্যু ও প্রায় একশ’ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ মদ আমদানি-রপ্তানি ও প্রস্তুতকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার দেশটির পুলিশ এ কথা জানিয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

খবরে বলা হয়, এ সপ্তাহের শুরুর দিকে গুজরাট রাজ্যের অনেক গ্রামে বিক্রি করা বিষাক্ত মদপান করার পর অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েন।

সিনিয়র পুলিশ কর্মকর্তা অশোক ইয়াদেব এএফপি’কে বলেন, ওই মদপানের পর থেকে এ পর্যন্ত বোতাদ জেলায় ৩১ জনের মৃত্যু ঘটেছে।

পুলিশের আরেক সিনিয়র কর্মকর্তা ভি চন্দ্রশেখর এএফপি’কে বলেন, পার্শ্ববর্তী আহমেদাবাদ নগরীতে অপর ১১ জনের মৃত্যু হয়।

রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী হার্শ এক বিবৃতিতে বলেন, ‘তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, তারা বিষাক্ত মদপান করেছিলেন।’ এ মদপানের ঘটনায় চিকিৎসার জন্য ৯৭ জনকে হাসপাতালে ভর্তি তকরা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।

কিউএনবি/বিপুল/২৮.০৭.২০২২/বিকাল ৪.৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit