মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
মাদারীপুরে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার ঢাকায় বজ্রবৃষ্টির আভাস ফিরলেন কামিন্স, বাংলাদেশ সিরিজে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার ওডেসা বন্দর ছাড়তেই ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ ভারতীয় নাবিক অপারেশন সিঁদুর নিয়ে মিথ্যা গল্প বানিয়েছে পাক সেনা, দাবি ইমরান খানের বোনের যে কারণে তাইওয়ানের আশপাশে সামুদ্রিক তৎপরতা বাড়াচ্ছে চীন বিদ্রোহী গোষ্ঠীর হামলায় মালিতে অন্তত ৫০ সেনার প্রাণহানি হঠাৎ কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প ইরানে নতুন করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, একাধিক শহরে বড় বিস্ফোরণ হরমুজে অস্থিরতা, তবুও জ্বালানি তেলের দাম কেন খুব বেশি লাগাম ছাড়ায়নি?

পাকিস্তানের বড় হার, সিরিজ ভাগাভাগি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১২৫ Time View

স্পোর্টস ডেস্ক : গলে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে দারুণ এক জয় তুলে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। ৫০৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম ও শেষ দিনে পাকিস্তান গুটিয়ে গেছে মাত্র ২৬১ রানে। ফলে ২৪৬ রানের বিশাল জয় পেয়েছে লঙ্কানরা।

দ্বিতীয় ইনিংসে পাক অধিনায়ক বাবর একাই লড়েছেন। ১৪৬ বলে একটি ছক্কা ও ছয়টি চারের সাহায্যে ৮১ রানের ইনিংস খেলেছেন তিনি। ওপেনার ইমাম-উল-হক এক রানের জন্য অর্ধশত মিস করেছেন। উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে এসেছে ৩৭ রান। শেষ দিকে ২৫ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন ইয়াসির শাহ।

ফের পাঁচ উইকেট শিকার করেছেন শ্রীলঙ্কার নতুন প্রতিভা প্রভাত জয়সুরিয়া। কম যাননি রমেশ মেন্ডিসও, তিনি নিয়েছেন চার উইকেট। এই জয়ের ফলে ১-১  এ সমতায় শেষ হলো দুুই ম্যাচের টেস্ট সিরিজ।  ‍উল্লেখ্য, প্রথম টেস্টে ৪ উইকেটে জিতেছিল পাকিস্তান। প্রথম ইনিংসে ৩৩ ও দ্বিতীয় ইনিংসে ১০৯ রানের ইনিংস খেলা ধনঞ্জয়া ডি সিলভা ম্যাচসেরা হয়েছেন। আর দুই টেস্টে ১৭ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন প্রভাত জয়সুরিয়া।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit