সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

বড়পুকুরিয়ায় তিনমাস পর কয়লা উত্তোলন শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ২৪০ Time View

ডেস্কনিউজঃ একটানা তিনমাস বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া খনির নতুন ১৩০৬ নম্বর ফেইস থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান ঢাকা থেকে ভার্চ্যুয়ালি কয়লা উত্তোলন কাজের উদ্ধোধন করেন।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইফুল ইসলাম জানান, খনি ভূ-গর্ভে ১৩১০ নম্বর কোল ফেইসে মজুত শেষ হয়ে যাওয়ায় গত ২৭ এপ্রিল থেকে কয়লা উত্তোলন বন্ধ ছিল। এরপর ১৩১০ নম্বর ফেইসে কয়লা উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি সরিয়ে ১৩০৬ নম্বর ফেইসে স্থাপন করে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু করে।

এক প্রশ্নের জবাবে নাজমুল আহসান বলেন, এখন প্রতিদিন ১ হাজার থেকে ১২শ মেট্রিক টন কয়লা উত্তোলন করা সম্ভব হবে। এরপর স্বল্প সময়ের মধ্যে পুরো দমে কয়লা উত্তোলন শুরু হবে। বর্তমানে খনি ইয়ার্ডে প্রায় ৪০ হাজার টন কয়লা মজুদ রয়েছে বলেও তিনি জানান।

কিউএনবি/বিপুল/২৭.০৭.২০২২/রাত ৯.৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit