বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম

এবার ভোগ ম্যাগাজিনে সস্ত্রীক জেলেনস্কি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ১৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ইউক্রেন অভিযান শুরুর পর পুরো বিশ্বের নজরে এসেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তার স্ত্রী ওলেনা জেলেনস্কা। এবার ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদেও ঠাঁই পেয়েছেন এই দম্পতি। সেখানে তারা তাদের প্রায় দুই দশকের দাম্পত্য জীবন ও সন্তানদের নিয়ে আলোচনা করেছেন। জানিয়েছেন রুশ আগ্রাসনের কারণে কিভাবে সন্তানদের ছাড়া থাকতে হচ্ছে তাদের। 

জেলেনস্কি ও তার স্ত্রী , দুজনই কিয়েভেই ভোগ টিমের সঙ্গে কথা বলেছেন। ভোগের সর্বশেষ ডিজিটাল প্রচ্ছদের তারকা হিসাবে ওলেনা জেলেনস্কার ছবি পোস্ট করে তাকে ‘সাহসের প্রতিকৃতি’ বলে অভিহিত করেছে। ওই ছবিতে ইউক্রেনীয় ফার্স্ট লেডি প্রেসিডেন্টের কার্যালয়ের ভিতরে কালো প্যান্ট ও সাদা টপ পরিহিত অবস্থায় বসে আছেন। তিনি সৈন্যদের এবং ধ্বংসাবশেষের সঙ্গেও ছবি তুলেছেন বলে ভোগের ইনস্টাগ্রামে প্রকাশিত অন্যান্য ছবিতে দেখা গেছে।

ভোগের ইনস্টাগ্রাম পেজে বলা হয়েছে, ইউক্রেনের যুদ্ধ একটি জটিল নতুন পর্যায়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেশটির ফার্স্ট লেডি, ওলেনা জেলেনস্কা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে উঠেছেন–একজন সম্মুখসারির কূটনীতিক এবং তার দেশের মানসিক যন্ত্রণার প্রতিচ্ছবি। 

ভোগ ম্যাগাজিনের আলাপকালে জেলেনস্কা বলেন, তিনি দক্ষিণ-পূর্ব ইউক্রেনের ক্রাইভি রিহ শহরে একটি হাই স্কুলে জেলেনস্কির সঙ্গে তার দেখা হয় । তারা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন প্রেম শুরু করেন। সেই সময় একটি ব্যঙ্গাত্মক দল গঠন করেছিলেন তারা। অক্টোবর সংখ্যাতে জেলেনস্কার সম্পূর্ণ প্রতিবেদনটি পাওয়া যাবে বলে জানিয়েছে ভোগ।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit