সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

ক্যাটরিনাকে হত্যার হুমকিদাতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২৩৮ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। মালদ্বীপে ক্যাটের জন্মদিন উদযাপন সেরে দেশে ফিরতে না ফিরতেই ইনস্টাগ্রামে হুমকি পান এই দম্পতি। সোমবার ভিকি সান্তাক্রুজ থানায় মামলা করলে তদন্তে নামে পুলিশ। খবর টাইমস অব ইন্ডিয়ার।

পুলিশ মঙ্গলবার জানিয়েছে, ভিকির অভিযোগের ভিত্তিতে মানবিন্দর সিং নামের এক যুবককে মুম্বাইয়ের সান্তাক্রুজ শহরতলির একটি হোটেল থেকে গ্রেফতার করেছে পুলিশ। মানবিন্দর সিং নিজেও একজন অভিনেতা, তার বাড়ি উত্তরপ্রদেশের লখনৌতে। মুম্বাইয়ের টিভি সিরিজ আর চলচ্চিত্রে সুযোগ পাওয়ার চেষ্টায় ছিলেন তিনি। তবে হুমকির পেছনে রয়েছে ক্যাটের প্রতি তার অন্ধ প্রেম।

মানবিন্দর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বার্তা পাঠাতেন ক্যাট আর ভিকিকে। ইনস্টাগ্রামে তিনি দাবি করতেন, তিনি ক্যাটকে বিয়েও করেছেন। ক্যাটরিনার ছবির সঙ্গে নিজের ছবিজুড়ে দিয়ে সেসব তিনি সোশ্যাল মিডিয়ায় ছড়াতেন। ভিকির করা মামলার অভিযোগে বলা হয়, মানবিন্দর তাকে হুমকি দিয়ে ভিডিও পোস্ট করা ছাড়াও তাদের দুজনকে ফোনেও হুমকি দিয়েছেন। এমনকি ক্যাটরিনাকে এও বলেছিলেন, প্রয়োজনে তার বোন ইসবেলা কাইফের সঙ্গে ‘অপ্রীতিকর’ কিছু ঘটিয়ে ফেলতে পারেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit