রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর দিনাজপুর প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান॥-এমপি জাহাঙ্গীর লালমনিরহাটে শিঘ্রই নির্মিত হচ্ছে ১৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল—–ত্রাণমন্ত্রী দুলু নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংসদে উপস্থাপন করা হয়েছে–এমপি বাবু বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফোনকল, কী কথা হলো? ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া

মাটিরাঙ্গায়  তবলছড়ি ইউপি চেয়ারম্যান কাশেম,র বিরুদ্ধে জনপ্রতিনিধিদের সংবাদ সম্মেলন

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১৪৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব,র বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত ভাবে দূর্নীতির অভিযোগে তবলছড়ি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ভূইঁয়া কৃর্তক সাংবাদিক সম্মেলন করার প্রতিবাদে  ও ইউপি চেয়ারম্যানদের অশ্লীল ভাষায়  গালিগালাজ করা সহ  রাষ্ট্রীয় প্রোগ্রামে আসতে সাধারণ জনগনকে বাঁধা দেয়া খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তবলছড়ি ইউপি  চেয়ারম্যান আবুল কাশেম ভূইঁয়া,র বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর মেয়র সহ নির্বাচিত ৬ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা

মঙ্গলবার (২৬জুলাই ২০২২ইং)সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে  আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম। এসময় মাটিরাঙ্গা পৌরসভার   মেয়র শামছুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান,মো:আনিছুজ্জামান ডালিম,মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা বেগম, মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হেমেন্দ্র এিপুরা, বেলছড়ি ইউপি চেয়ারম্যান মো:রহমত উল্লাহ, গোমতি ইউপি চেয়ারম্যান মো:তফাজ্জল হোসেন, বড়নাল ইউপি চেয়ারম্যান মো:ইলিয়াছ, তাইন্দং ইউপি চেয়ারম্যান পেয়ার আহমেদ মজুমদার,  মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি হারুন মিয়া, তবলছড়ি ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক এসএম কামাল উদ্দিন, উপজেলার  ৬ ইউনিয়ন পরিষদের  মেম্বার সহ তবলছড়ি ইউনিয়ন পরিষদের ৭মেম্বার  মুক্তিযোদ্ধ নেতৃবৃন্দসহ রাজনীতিবিদ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা বলেন, তবলছড়ি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ভূইঁয়া আমাদের আওয়ামীলীগের কেউ নয় প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যকে সম্পর্কে কটুক্তি করায় তার বিরুদ্ধে উপজেলা আওয়ামীলীগ ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাটিরাঙ্গা পৌরসভার  মেয়র শামছুল হক জানান, রাষ্ট্রীয় প্রোগ্রামে সাধারণ জনগনকে আসতে বাঁধা দেয়া ও প্রধানমন্ত্রী, সংসদ সদস্যকে গালিগালাজ মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথ্য উপস্থাপন   করায় কাশেম চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেয়া হবে। এছাড়াও তার বিরুদ্ধে অনাস্থা দেয়ার কথা জানান ৬ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যগন।

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit