বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী : পিএসজি-বার্সেলোনার লড়াইয়ে জিতবে কারা ধর্মকে ব্যবহার করে বিভেদ সৃষ্টিকারীরা দেশ ও জাতির শত্রু: মঞ্জু মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর চরম সংকটে ফ্রান্স, পরিস্থিতি কোন দিকে গড়াতে পারে? প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করি না চীনের মেদোগ বাঁধ: ঝুঁকি মোকাবেলায় জাপান ও ভারতের আগাম প্রস্তুতি প্রয়োজন বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে: আইনমন্ত্রী আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলা সেই ফুটবলারকে বড় শাস্তি দিল ফিফা মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম মসজিদ-মন্দির সবসময় রাজনীতির বাইরে রাখতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ২৮০ Time View

ডেস্কনিউজঃ ফেনী শহরের নাজির রোডে সেপটিক ট্যাংক বিস্ফোরণে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নাজির রোডের রুহুল আমিন মিয়ার ৩য় তলা ভবনের জন্য শৌচাগারের সেপটিক ট্যাংক নির্মাণ করেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনজন শ্রমিক সেপটিক ট্যাংকের ছাদ খোলামাত্রই বিষ্ফোরণ ঘটে। আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, নিহতরা তিনজন খুলনার বাগেরহাট জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন শহরের নাজির রোড এলাকায় থাকতেন।

ফায়ার সার্ভিসের উপপরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান, ঢাকনা বন্ধ থাকায় সেপটিক ট্যাংকে এক ধরনের বিষাক্ত গ্যাসের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে , বিষাক্ত গ্যাস আর অক্সিজেন সংকটের কারণে তিনজনের মৃত্যু হয়েছে।

কিউএনবি/বিপুল/ ২৬.০৭.২০২২/ দুপুর ১.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit