মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

গাড়ি নিয়ে অত ছোটাছুটির দরকার নেই, মন্ত্রীদের প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : জ্বালানি সংকট রোধে সব জায়গায় কৃচ্ছ্রসাধন করতে হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীদেরও গাড়ি নিয়ে ছোটাছুটি করতে নিষেধ করেছেন। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। 

ওবায়দুল কাদের বলেন, তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন যে গাড়ি নিয়ে অত ছোটাছুটির দরকার নেই। আমদানি করা ডিজেলের বিষয়ে মন্ত্রী বলেন, আমরা চিন্তা করছি, এটা নিয়ে। সব জায়গাতেই কৃচ্ছতা সাধন করতে হবে। যেমন পরিবহন বলতে মন্ত্রীদেরও তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন যে গাড়ি নিয়ে অতো ছোটাছুটির দরকার নেই। এ কথা একটু আগেও বলেছেন।

একটা ছোট কথা থেকে অনেক বড় কথা হয়ে যেতে পারে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এখন আমাদের কথাবার্তাও সতর্কভাবে বলতে হবে। জ্বালানি সাশ্রয়ের জন্য গত সপ্তাহে বিদ্যুৎ উৎপাদন কমানো, সারা দেশে এলাকাভিত্তিক লোডশেডিং এবং সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাখাসহ নানাবিধ পদক্ষেপ নিয়েছে সরকার।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit