মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

২৭ জুলাই লালপুর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন,নেতা কর্মীদের দোড় ঝাপ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৫৩২ Time View

মোঃ মাজহারুল ইসলাম ,লালপুর, নাটোর প্রতিনিধি : নানা জল্পনা, কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ৮ বছর পর অবশেষে আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে নাটোরের লালপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে সামনে রেখে যেমন নেতা কর্মীদের মধ্যে প্রাণ ফিরে এসেছে তেমনি উৎকন্ঠাও রয়েছে। সম্মেলনে নিজের অবস্থান ধরে রাখতে এবং নিজেকে যোগ্য পদে অধিষ্ঠিত করতে দোড়া ঝাপ করছেন নেতারা। আবার নিজের অবস্থান জানান দিতে করছে মিছিল মিটং, চলছে প্রচার প্রচারণা।সমাজিক যোগাযোগ মাধ্যম সহ উপজেলার সব খানে এখন শুধু সম্মলেনর খবর। কে হবে সভাপতি আর কে হবে সম্পাদক এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। 

জানা যায়, ২০১৪ সালের ২৪ মে লালপুর উপজেলা আওয়ামিলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সম্মলনে আফতাব হোসেন ঝুলফুকে সভাপতি ও ইসাহাক আলীকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির মেয়াদ শেষ হয় অনেক আগেই। কিন্তু দলের মধ্যে নানা গ্রুপিং থাকায় সময়মত সম্মেলন করতে পারেনি দলটি। ইতিপূর্বে কয়েকবার সম্মলনের চেষ্টা করও ব্যার্থ হয়েছে। সর্বশেষ গত ২৮ জুন সম্মলনের দিন ধার্য করে ব্যানার সাটানো হলেও শেষ পর্যন্ত তা বন্ধ করতে হয়। সর্বশেষ জাতীয় নির্বাচনে নাটোর -১ আসনে শহিদুল ইসলাম বকুল সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর অভ্যন্তরিন কোন্দল প্রকাশ্যে চলে আসে। সাবেক এমপি আবুল কালাম আজাদ এর পক্ষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি গঠন করে। অপরদিকে বর্তমান এমপির পক্ষে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতিগণ ও অন্যান্য পদের নেতারাও প্রতিটি ইউনিটে কমিটি করেন। ফলে প্রতিটি ইউনিটে দুই গ্রপের দুটি করে কমিটি হয়। তবে কোন কমিটিই অনুমোদিত হয়নি। এসব সমস্যা সমাধানে কেন্দ্রীয় নের্তৃবৃন্দের সাথে দুই গ্রুপের নেতাদের একাধিকবার বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ নানা চড়াই উৎরাই পেরিয়ে উভয় পক্ষকে নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু আকাঙ্ক্ষিত এ সম্মেলন।

সম্মেলনে সভাপতি হিসাবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বর্তমান সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাংগাঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, বীর মুক্তি যোদ্ধা আব্দুর রউফ সরকার, বর্তমান সাধারণ সম্পাদক ইসাহাক আলী সহ বেশ কয়েকজনের। এদিকে সাধারণ সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, সাবেক এমপি শহীদ জননেতা মমতাজ উদ্দিনের ছেলে শামীম আহমেদ সাগর, বর্তমান সাংগাঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয় সহ বেশ কয়েকজনের। তবে পদ পদবি নিয়ে নেতা কর্মীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সম্মেলন বিষয়ে বর্তমান সাধারণ সম্মাদক ইসাহাক আলী  জানান, সম্মেলন সফল করার লক্ষে সকল প্রস্তুতি নেয়া হয়েছে,মাঠের সাজ সজ্বা চলমান রয়েছে, সঠিক সময়ে সকল কাজ সম্পন্ন হবে ইনশাআল্লাহ। লালপুর উপজেলা আওয়ামিলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু জানান, সম্মেলনের সকল প্রস্তুতি সমাপ্তির পথে, এক প্রশ্নের জবাবে তিনি জানান, আমি আশাবাদী দল বিচার বিশ্লেষণ করে আগামীতে পুনরায় আমাকে দায়িত্ব দিবেন।

উল্লেখ্য আগামী ২৭ জুলাই বুধবার উপজেলার লালপুর ডিগ্রী কলেজ মাঠে লালপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। লালপুর উপজেলা আওয়ামিলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসাহাক আলীর সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করবেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডয়াম সদস্য,রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ড. রেকেয়া সুলতানা, আওয়ামীলীগের সদস্য বেগম আখতার জাহান, সৈয়দ আবদুল আওয়াল শামীম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এ্যাড আবুল কালাম আজাদ, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রত্না আহমেদ এমপি, সম্মেলনে প্রধান বক্তা নাটোর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান। তবে চিঠিতে বা ব্যানারে নাম নেই সাবেক সংসদ সদস্য শহীদ জননেতা মমতাজ উদ্দিনের সহধর্মিনী ও সাবেক সাংসদ সেফালি মমতাজের ।

তবে নেতা যেই হোক আগামীদিনে সকলকে সাথে নিয়ে সম্মেলনে গ্রুপিংমুক্ত লালপুর উপজেলা আওয়ামীলীগ গঠিত হবে এমনটাই আশা কর্মীদের।  

কিউএনবি/অনিমা/২৫.০৭.২০২২/দুপুর ১.৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit