সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন

প্রথম দিনেই জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৪৫৯ Time View

ডেস্কনিউজঃ দীর্ঘ ৬৫ দিনের অলস সময় কাটিয়ে সাগরে জাল ফেলে প্রথম দিনেই ঝাঁকে ঝাঁকে ইলিশ শিকার করেছেন জেলেরা। একদিনে প্রায় ৬৮ লাখ টাকার রুপালি ইলিশ বিক্রি করেছেন তারা।

শনিবার রাত ১২টার পর মাছ শিকারের জন্য সাগরে নামেন বরগুনার পাথরঘাটা উপকূলের জেলেরা। প্রথম দিনেই জেলেদের জালে প্রচুর মাছ ধরা পড়েছে।

জালভর্তি মাছ পাওয়ায় ট্রলার মালিক, আড়ৎদার ও জেলেদের মুখে হাসি ফুটেছে।

জেলে আবদুল জলিল, আব্বাস মিয়াসহ অনেকেই বলেন, সাগরে একবার জাল ফেলে যা পেয়েছি তাই তড়িঘড়ি করে ভালো দাম পাওয়ার জন্য প্রথম বাজার ধরলাম।

দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা গেছে, বিএফডিসি মৎস্য ঘাটে ২০ থেকে ২৫টি মাছধরা ট্রলার নোঙর করে আছে। ওই ট্রলার থেকে ঘাট শ্রমিকরা একদিকে মাছ উঠাচ্ছেন অপরদিকে মাছ বিক্রি করছেন।

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, প্রথম দিনে অন্তত ২৫টি মাছধরা ট্রলার ঘাটে এসেছে। প্রতিটি ট্রলারে ভালো মাছ আছে। এতে ভালো দামও পাওয়া যাবে বলে তিনি জানান।

বিএফডিসির মার্কেটিং অফিসার বিপ্লব কুমার সরকার বলেন, প্রথম দিনে বিএফডিসি মৎস্য বাজারে মোট ১১ হাজার ৮৬৯ কেজি মাছ বিক্রি হয়েছে। এর মধ্যে ইলিশ বিক্রি হয়েছে ৭ হাজার ৭৮০ কেজি। অন্যান্য মাছ বিক্রি হয়েছে ৭ হাজার ৮০০ কেজি। মোট মাছ বিক্রি হয়েছে ৬৭ লাখ ৫৬ হাজার ৮০০ টাকার। এর মধ্যে সরকার রাজস্ব পেয়েছে ৮৪ হাজার ৪৬০ টাকা।

তিনি আরও বলেন, এখন প্রতিদিনই যেমন ট্রলারের সংখ্যা বাড়বে তেমনি মাছের সংখ্যা ও সরকারের রাজস্বও বাড়বে।

বিপুল/২৪.০৭.২০২২/রাত ১০.৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit