সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ফজলে রাব্বী মিয়ার আসন শূন্য ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়েছে। ২৩ জুলাই তার মৃত্যুর দিন থেকেই আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। রোববার জাতীয় সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

সংবিধান অনুযায়ী কোন সংসদীয় আসন শূন্য ঘোষিত হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করতে হবে। সেই অনুযায়ী নির্বাচন কমিশন পরবর্তী পদক্ষেপ নিবে। গত ২২ জুলাই নিউইয়র্কের স্থানীয় সময় বিকাল ৪টায় মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। এই সংসদ সদস্য দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত ছিলেন। আগামীকাল সোমবার সকালে তার মৃতদেহ বাংলাদেশে আনার কথা রয়েছে। এদিন সকাল সাড়ে ১০টায় জাতীয় ঈদগাহে তার জানাজা অনুষ্ঠিত হবে। 

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit