শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

নিদারুণ এক সঙ্কটের দিকে যাচ্ছে দেশ-শামসুজ্জামান দুদু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ২০২ Time View

ডেস্কনিউজঃ সরকা‌রের উদ্দেশ্যে বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ব‌লে‌ছেন, দে‌শে গ্রহণযোগ্য, ভালো নির্বাচন দেন তাহলে বুঝতে পারবেন তারেক রহমান কোন জায়গায় আছেন, তার জন‌প্রিয়তা কত।

শ‌নিবার ২৩ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে গ্যাস, বিদ্যুৎ সঙ্কট সমাধানের দাবি এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন তি‌নি এ কথা ব‌লেন।

‌দে‌শের বর্তমান প‌রি‌স্থি‌তি তু‌লে ধ‌রে দুদু ব‌লেন, দেশে রিজার্ভ শূন্য, তেল কেনা যাচ্ছে না, বিদেশ থেকে কোনো কিছু আমদানি করা যাচ্ছে না। এই সঙ্কটের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে, হাসপাতাল বন্ধ হয়ে যেতে পারে, নিদারুণ এক সঙ্কটের দিকে যাচ্ছে দেশ।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, সরকার এখনো বলছে এটা সাময়িক কিন্তু এ দেশের সকল অর্থনীতিবিদ বলছে এক ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ। আমরা শুধু ব্যক্তিগতভাবে মনে করি না, দলগতভাবে মনে করি না, বিশ্বের কাছ থেকে, এদেশের জনগণের কাছ থেকে যে খবর পাই এতে বোঝা যায় এই সরকার আর বেশি দিন থাকতে পারবে না।

তিনি বলেন, গণতন্ত্রের জন্য এদেশের মানুষ এক সাগর রক্ত দিয়েছে। সেই গণতন্ত্র এখন আর নাই। ভোটার অধিকার নাই। দুর্নীতিতে বাংলাদেশ সারা বিশ্বে অন্যতম স্বীকৃতি পেয়েছে। এই সরকারের আমলে এত দুর্নীতি হয়েছে গত ৫০ বছরে এরকম দুর্নীতি অন্য কোনো সরকারের আমলে এদেশের জনগণ দেখে নাই।

সরকারের উদ্দেশ্য বিএনপি’র এই নেতা বলেন, এদেশের মানুষ গণতন্ত্রকে এতো ভালবাসে যে এই গণতন্ত্রের জন্য তারা রক্ত দিয়েছে। পৃথিবীতে অন্য কোনো দেশ গণতন্ত্র ও স্বাধীনতার জন্য এক সাগর রক্ত দিয়েছে এরকম দৃষ্টান্ত নাই। গণতন্ত্রের প্রশ্নে এ দেশবাসী কখনো আপোষ করে না। সরকার যদি সতর্ক না হয় তাহলে তাদের খেসারত দিতে হবে। গণতন্ত্র ধ্বংস করা পরিনাম বড় নির্মম হবে।

সাবেক এই সংসদ সদস্য বলেন, আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে কটুক্তি করা হয়েছে। এই সরকারকে বলবো পদত্যাগ করেন, তত্ত্বাবধায়ক সরকার দেন নিরপেক্ষ নির্বাচন হোক তারেক রহমান এবং আমাদের দল যত ভোট পাবে ৭০’ এর নির্বাচনকেও অতিক্রম করবে। একটা ভালো নির্বাচন দেন তাহলে বুঝতে পারবেন তারেক রহমান কোন জায়গায় আছেন, জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং ধানের শীষ কতটা জনপ্রিয় বুঝতে পারবেন। পদ্মা সেতু বানিয়েছেন আরো কত কিছু বানিইয়েছেন, দেশের কঠিন সময়ে নৃত্য করেন। শুধু গ্রহণযোগ্য একটা নির্বাচন দেন দেখবেন বিএনপি’র বক্তব্য সত্য নাকি আপনাদের বক্তব্য সত্য।

দেশবাসীর উদ্দেশ্যে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। দেশের গণতন্ত্র জনগণের ভোটার অধিকারের জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিন বছর যাবত বন্দি, তারেক রহমান প্রবাস জীবন যাপন করছে তাদের ফিরিয়ে আনার জন্য, দেশে গণতন্ত্র স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া আর কোনো পথ আছে বলে আমি মনে করি না।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল সভাপ‌তি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে এ সময় বিএন‌পির নির্বাহী ক‌মি‌টির সদস‌্য আবু নাছের মোহাম্মদ রহমাতুল্লাহ, জিনাফ এর সভাপ‌তি মিয়া মোঃ আনোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।

কিউএনবি/ বিপুল/ ২৩.০৭.২০২২ খ্রিস্টাব্দ/ সন্ধ্যা ৬.২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit