বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১০ পরিবারে নগদ অর্থ বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১৬৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট দক্ষিণ সুরমা উপজেলার ৫ নং সিলাম ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১০ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১ টায় নবারুন উচ্চ বিদ্যালয়ে ৫০ জনকে এন্ড কলেজ এবং বাদ জুম’আ গ্লোডেন ফিচার একাডেমিতে ৬০ টি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সিলেট দক্ষিণ সুরমা সমিতি নিউইয়র্ক ইনক’র সভাপতি ইশতাকুল হোসেন, সাধারণ সম্পাদক শাহেদ আহমদ, সহ-সভাপতি শাহ কামাল উদ্দিনসহ সকলের আর্থিক সহায়তায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে গোল্ডেন ফিউচার একাডেমির পরিচালক মো. আল মামুনের সঞ্চালনায় এবং আবদুস সামাদ আছাদ ও আলা উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ মুরব্বি হাজী সজ্জাদ মিয়া কাপ্তান, গোল্ডেন ফিউচার একাডেমি’র প্রিন্সিপাল ও পরিচালক সারওয়ার হোসন,গোল্ডেন ফিউচার একাডেমি’র পরিচালক মনিরুল ইসলাম তুরণ, সমাজসেবক তুহিন চৌধুরী, হাজী পাবেল, আলতাফ হোসেন, মাহবুব আহমদ চৌধুরী, রাসেল আহমদ রানা, সাংবাদিক সুলতান সুমন,শামীম আহমদ, আল মাছুম,খায়রুল আমিন,আবু সালেহ,রাজ খান ইমন,সহ প্রমূখ । উল্লেখ্য, বন্যাদুর্গতদের সাহায্যার্থে দক্ষিণ সুরমার ১০টি ইউনিয়নে বন্যা কবলিত মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা দেওয়া প্রদান করে যাচ্ছে সিলেট দক্ষিণ সুরমা নিউইয়র্ক সমিতি ইনক।এরই ধারাবাহিকতায় সিলাম ইউনিয়নের গোল্ডেন ফিউচার একাডেমি ও নবারুণ উচ্চ বিদ্যালয়ে ১১০ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit