মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

অ্যাপ না মুছেই হোয়াটসঅ্যাপ থেকে গায়েব হবেন কী ভাবে?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ১৪৬ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপে মেসেজ ঢোকা বন্ধ করতে চান? একটি সহজ উপায় চেষ্টা করে দেখতে পারেন। কেউ টেরও পাবেন না।

অফিস থেকে বাড়ি ফিরেও অনবরত বার্তা আসতে থাকে হোয়াটসঅ্যাপে? বিরক্ত লাগলেও ‘আনইনস্টল’ না করে মেসেজ ঢোকা কোনও মতেই বন্ধ করা যায় না! মেসেজ আসা বন্ধ করতে অনেকেই ফোন বন্ধ রাখতে বাধ্য হন। কিন্তু তাতে আটকে যায় অন্যান্য জরুরি কাজও। অথচ একটি ছোট্ট ফিকির জানলে এক মিনিটেই মুক্তি মিলতে পারে এই সমস্যা থেকে।

হোয়াটসঅ্যাপের আইকনটি কয়েক সেকেন্ড একটানা স্পর্শ করে রাখুন। এতে ‘অ্যাপ ইনফো’ বলে একটি অপশন খুলে যাবে। সেই অ্যাপ ইনফোতে স্পর্শ করলে আবার দেখতে পাওয়া যাবে একাধিক অপশন। সেই অপশনগুলির মধ্যে অন্যতম ‘ফোর্স স্টপ’। এই বিকল্পটি বেছে নিলেই কার্যসিদ্ধি। এর পর শুধু নেপথ্য বা ব্যাকগ্রাউন্ড থেকে হোয়াটসঅ্যাপের জানালাটি সরিয়ে দিলেই হল, আসবে না আর কোনও মেসেজ।

এই ফিকিরটি কাজে লাগলে ফোন চালু থাকলেও মেসেজ ঢুকবে না হোয়াটসঅ্যাপে। অর্থাৎ অন্য প্রান্ত থেকে কেউ মেসেজ পাঠালেও একটি টিক চিহ্ন দেখতে পাবেন প্রেরক। কিন্তু মনে রাখবেন, মেসেজ ঢোকা বন্ধ রাখতে চাইলে খুলতে পারবেন না হোয়াটসঅ্যাপ। যেই মুহূর্তে হোয়াটসঅ্যাপ খুলবেন, সেই মুহূর্ত থেকেই মেসেজ ঢোকা শুরু হয়ে যাবে।

কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit