রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন চান ফখরুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : সরকারবিরোধী বৃহৎ আন্দোলন গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর সাথে চলমান সংলাপের অংশ হিসেবে সাম্যবাদী দল ও বাংলাদেশ ডেমোক্রেটিক লীগের সাথে বৈঠক করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৃথকভাবে এ দুই দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সাম্যবাদী দল ও বাংলাদেশ ডেমোক্রেটিক লীগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবি আদায়ে যুগপৎ আন্দোলনে নামার বিষয়ে একমত পোষণ করে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও ২০ দলীয় জোট সমন্বয়ক নজরুল ইসলাম খান অংশ নেন।

অন্যদিকে বাংলাদেশের সাম্যবাদী দল সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ নুরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন পলিট ব্যুরো সদস্য কমরেড মোহাম্মদ সুরাইফুল ইসলাম মাহফুজ, কমরেড সাইফ মাহমুদ জুয়েল, কমরেড মেহবুব মিয়া, সদস্য কমরেড আজাদ রহমান, কমরেড সামসুল হক ভুলু, কমরেড নুর উদ্দিন ঢালী ও কমরেড সুমন হাওলাদার।

বাংলাদেশ ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনির নেতৃত্বে বৈঠকে অংশ নেন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আকবর হোসেন, ইয়াহিয়া মুন্না, মোহাম্মদ আল আমিন, ওমর ফারুক প্রমুখ। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও চলমান দুশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বেশ কিছু দিন ধরে আলোচনা চালিয়ে আসছি। ইতোমধ্যে অনেক দলের সাথে আলোচনা শেষ হয়েছে। আশা করছি শিগগিরই এ আলোচনা শেষ হবে।

বৈঠকে বেগম খালেদা জিয়ার মুক্তি, বিরোধী নেতাকর্মীদের মামলা প্রত্যাহার এবং সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলনের বিষয়ে আমরা একমত হয়েছি বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit