সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

আজ থেকে সয়াবিন তেল ১৮৫ টাকা লিটার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১২৭ Time View

ডেস্কনিউজঃ বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকায় বিক্রির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

আজ বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকরের কথা জানিয়েছে সংগঠনটি।

বুধবার (২০ জু্লাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে দেওয়া এক চিঠিতে নতুন মূল্য কার্যকরের বিষয়টি জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৬৬ টাকা, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৫ এবং পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯১০ টাকা। ছয় টাকা কমিয়ে প্রতি লিটার পাম অয়েল বিক্রি হবে ১৪৮ টাকা।

সংগঠনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমার পরিপ্রেক্ষিতে দেশীয় বাজারে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তমতে ভোজ্যতেলের মূল্য নিম্নোক্তভাবে সমন্বয় করা হলো।

এর আগে রোববার (১৭ জুলাই) ভোজ্যতেল বিপণনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা গণমাধ্যমকে তেলের দাম কমার বিষয়টি নিশ্চিত করেছেন।

কিউএনবি/বিপুল/ ২১শে জুলাই ২০২২ খ্রিস্টাব্দ/ সন্ধ্যা ৬.২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit