বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীতে সরকারি কর্মচারীর বিরুদ্ধে ফ্ল্যাট বাড়ি দখল ও হামলার অভিযোগ নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার নওগাঁয় ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির জালে জব্বার নরসিংদীতে এসআরবির অভিযানে অস্ত্র, গুলি উদ্ধার  এশিয়া কাপ আর্চারিতে দ্বিতীয় সোনা জিতল বাংলাদেশ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটারদের উপস্থিতি  ইরানের সঙ্গে যুদ্ধ করে যুক্তরাষ্ট্র আরও দুর্বল হয়েছে: ওবামা

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১৬১ Time View

ডেস্ক নিউজ : কর্তৃপক্ষের অনুরোধে অবরোধ প্রত্যাহার করেছে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের এ অবরোধে প্রায় ৩ ঘন্টা ধরে ঢাকা থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল।

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তিচ্ছুরা ট্রেনের টিকিট না পেয়ে ঢাকার বিমানবন্দর স্টেশনে একটি ট্রেন আটকে দিলে সকাল পৌনে ৯টা থেকে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার জন্য বেশ কয়েকজন শিক্ষার্থী বিমানবন্দরের কাউন্টারে গেলে তাদের ৪টি টিকেট দেওয়া হয়। এটি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বুকিংসহকারীদের বাকবিতণ্ড হয়। পরে বিক্ষুব্ধ হয়ে রেল যোগাযোগ বন্ধ করে দেন শিক্ষার্থীরা।

শীক্ষার্থীদের অভিযোগ, রাবিতে ২০২১-২২ শিক্ষার্ষের বিজ্ঞান শাখার পরীক্ষা আগামী ২৫ জুলাই। তারা ২৪ জুলাইয়ের টিকিট কাটতে স্টেশনে যান। কিন্তু টিকিট বিক্রির মাত্র ৪ মিনিটের মাথায় জানানো হয় সব টিকিট শেষ হয়ে গেছে। এতে হতবাক হন তারা।

শিক্ষার্থীরা আরও জানান, মাত্র চারটি টিকিট তারা ক্রয় করতে পেরেছেন। বাকিগুলো উধাও। টিকিট নিশ্চিত না হওয়ায় ভর্তি পরীক্ষা দেওয়াটাও অনিশ্চিত হয়ে পড়ে। এ জন্য তারা রেল লাইন অবরোধ করে।

প্রায় তিন ঘন্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit