বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

লালপুরে ১৫০ বোতল ফেন্সিডিলসহ দুই যুবক আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ২৩৭ Time View
মোঃ মাজহারুল ইসলাম,লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার সাদিপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিল সহ দুই যুবককে আটক করেছে র‍্যাব।আটককৃতরা হলো রাজশাহী জেলার বাঘা থানা এলাকার পাকুরিয়া গ্রামের খোদা বকস এর ছেলে রাকিবুল হাসান (২৬) এবং মনিগ্রামের আব্দুল বারিকের ছেলে রতন আলী (২৮)।
র‍্যাব-৫  সিপিসি-২ এর নাটোর ক্যাম্প বুধবার এক প্রেস বিজ্ঞপ্তি জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এবং উপ-অধিনায়ক রফিকুল ইসলাম এর নেতৃত্বে উপজেলার ওই এলাকায় অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিল সহ তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ফেন্সিডল ছাড়াও একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ও চারটি সিম উদ্ধার করা হয়। এ বিষয়ে বুধবার লালপুর থানায় মামলা হয়েছে।

কিউএনবি/অনিমা/২০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit