বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম
সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালে সিসিটিভি ভিডিও গায়েব নিয়ে মিথ্যা তথ্য উপস্থাপনের অভিযোগ হরমুজ প্রণালি সচল করতে আন্তর্জাতিক সম্মেলনের ডাক দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী আন্দোলন ছাড়া পথ নেই: বিরোধী দলীয় নেতা বাংলাদেশের ৬ জাহাজ শিগগির হরমুজ পার হবে, আশা ইরানি রাষ্ট্রদূতের মার্চে এলো পৌনে ৪ বিলিয়ন ডলারের রেকর্ড রেমিট্যান্স ‘ইরান যুদ্ধবিরতি চায়’, নতুন দাবি ট্রাম্পের উত্তরাধিকার সম্পত্তিতে কর আরোপের পরিকল্পনা জাতীয় রাজস্ব বোর্ডের আইনি জটিলতায় অভিনেত্রী রিচা চাড্ডা মধুবালার জীবনে শেষ সময়ের সাক্ষী ছিলেন কিশোর কুমার

তলোয়ার-রাইফেল নিয়ে বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন সিইসি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১১৮ Time View

ডেস্কনিউজঃ নির্বাচনে কোনো পক্ষ তলোয়ার নিয়ে দাঁড়ালে প্রতিপক্ষকে রাইফেল নিয়ে মোকাবিলা করার পরামর্শ দিয়ে দেয়া বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তার ওই বক্তব্যের জন্য তিনি অনুতপ্ত বলেও জানান।

মঙ্গলবার ইসলামী ঐক্যজোটের সাথে সংলাপের সমাপনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন। দলটির চেয়ারমান মাওলানা আবুল হাসনাত আমিনীর নেতৃত্বে ঐক্যজোটের ১০ সদস্যের একটি প্রতিনিধি সংলাপে অংশ নেন। সংলাপে ইসলামী ঐক্যজোটের এক নেতা সিইসিকে এ ধরনের বিতর্কিত বক্তব্য না দেয়ার পরামর্শ দেন।

এনডিএম-এর সাথে সংলাপে এ ধরনের একটি বক্তব্য আসার বিষয়টি উল্লেখ করে সিইসি হাবিবুল আউয়াল বলেন, ‘আমার এক ভাই বলেছেন, একটা বিভ্রান্তি সৃষ্টি হছে। পরশু আমি বলেছিলাম যে কেউ তলোয়ার নিয়ে এলে আপনারা রাইফেল নিয়ে দাঁড়াবেন। এটা আপনাদের বুঝতে হবে, একজন প্রধান নির্বাচন কমিশনার এই কথাটি কখনো মিন করে বলতে পারেন না।’

তিনি বলেন, ‘আমি হয়তো অল্প শিক্ষিত। অল্প শিক্ষিত হলেও কেউ এ ধরনের কথা বলতে পারে না। ববি হাজ্জাজ সাহেবের কথার পিঠে আমি হেসে বলেছি, তলোয়ার দেখালে আপনি একটি বন্দুক নিয়ে দাঁড়াবেন। এটা হচ্ছে কথার পিঠে কথা। এটা কখনো একজন প্রধান নির্বাচন কমিশনার মিন করতে পারে না। আর যদি এটা আমি মিন করতে পারতাম প্রথম দিন থেকেই সবাইকে বলতাম, আপনারা অস্ত্র সংগ্রহ করবেন। আপনারা অস্ত্র সংগ্রহ করে নিজেদের শক্তিশালী করুন। আর এই কথাটি কখনো প্রথমদিন থেকে বলেছি বলে মনে পড়ে না।’

তিনি বলেন, ‘আমি এটা বলেছি এটা আপনারাও (ঐক্যজোট) বিশ্বাস করেছেন। এজন্য বলেছেন, আমি যেন এ ধরনের কথা না বলি। কিন্তু এটা আমি মিন করে বলিনি। যাক আমাকে এজন্য ক্ষমা করবেন।’

কিউএনবি/বিপুল/ ১৯.০৭.২০২২/ সন্ধ্যা ৬.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit