শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

টঙ্গীতে ইজিবাইক-অটোরিকশা চলার অনুমতির দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা বন্ধ হলে লাখ লাখ শ্রমিক পরিবারের দায়ভার কে নেবে— এ স্লোগান সামনে রেখে গাজীপুরের টঙ্গীতে ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা চলার অনুমতির দাবিতে মানববন্ধন করেছেন মালিক-শ্রমিকরা। 

ইজিবাইক ও অটোরিকশাচালক মানিক, রকি, ফারুক, রাজু, সবুজ, সোহেল, মনির, কালু ও শাহাদাৎ জানান, টঙ্গী-গাজীপুরসহ আশপাশের এলাকায় ইজিবাইক ও অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়ায় শত শত রিকশা শ্রমিক-চালক বেকার হয়ে পড়েছেন। এতে আমাদের পরিবার-পরিজন নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছি। এ ছাড়া বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে এমনকি রিকশা চালানোর বিকল্প সড়কের ব্যবস্থা না করে আমাদের অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এতে পরিবার-পরিজন নিয়ে রাস্তায় বসা ছাড়া আমাদের আর কোনো পথ থাকবে না। 

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রিকশা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মহাসড়কে নয়; বরং ফিডার (শাখা) রাস্তায় রিকশা ও ইজিবাইক চালানোর ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের জন্য কি করা যায় তা দেখা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit