বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

ঢাকায় পৌঁছেছে কলকাতায় যান্ত্রিক ত্রুটিতে পড়া বিমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : ভারতের কলকাতা বিমানবন্দরে উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটিতে পড়া বাংলাদেশ বিমানের বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি ঢাকায় ফিরেছে। বিমানে থাকা যাত্রীরা সুস্থ আছেন বলে জানা গেছে।

সোমবার (১৮ জুলাই) দিনগত রাত ১টা ৩৪ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

স্থানীয় সময় ১২টা ৩৬ মিনিটে ফ্লাইটটি কলকাতা ছাড়ে। ২৮ মিনিট আকাশে ওড়ার পর বিমানটি ঢাকায় অবতরণ করে।

এর আগে, সোমবার স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি-৩৯৬ ফ্লাইটটির ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।

কিন্তু উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটিতে পড়ে বিমানটি। প্রায় পাঁচ ঘণ্টা ধরে সেটি রানওয়েতে আটকে ছিলো। এ সময় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বন্ধ হয়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েন বিমানের ভেতরে থাকা প্রায় ১৮৫ জন যাত্রী।

যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পর বিমানটিকে রানওয়ের একপাশে রেখে যান্ত্রিক ত্রুটি মেরামতের চেষ্টা করেন সংশ্লিষ্টরা। কিন্তু রাত ১২টা পর্যন্ত সেই ত্রুটি সারাতে পারেননি তারা।

এরই মধ্যে বিমানের এসি বন্ধ হয়ে যায়। গরমে অতিষ্ঠ হয়ে ওঠেন যাত্রীরা। কিন্তু বিমান টার্মিনাল থেকে ছাড়ার পর রানওয়েতে যাত্রী নামার নিয়ম না থাকায় ভেতরেই অধিকাংশ যাত্রী অসুস্থ হয়ে পড়েন।

এর মধ্যে গুরুতর অসুস্থ অবস্থায় একজনকে বিমান থেকে নামিয়ে হাসপাতালে পাঠানোর খবর পাওয়া যায়। তবে অন্যান্য যাত্রীদের পানিসহ প্রয়োজনীয় খাবার দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit