শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২

ফুলবাড়ীতে ফেন্সিডিলসহ  আটক এক

আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১৩৭ Time View
 
আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি :  দিনাজপুরের ফুলবাড়ীতে ৪৫বোতল ফেন্সিডিল,একটি দেড়শ সিসি এপাচি মোটর সাইকেল সহ মোক্তারুল ইসলাম( ৩৫)নামে এক যুবককে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গত (১৭ই জুলাই) রোববার রাত সাড়ে ১০টায় পৌর শহরের বটতলা মোড় থেকে ওই মাদক সহ তাকে আটক করা হয়।

আটক মোক্তারুল ইসলাম উপজেলার দৌলতপুর ইউনিয়নের কুশলপুর গ্রামের মামুনুর রশিদের ছেলে। পুলিশ ও মামলা সুত্রে জানা গেছে,মাদক চোরাচালানের সময় গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বটতলা মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৫বোতল ফেন্সিডিল, একটি দেড়শ সিসি এপাচি মোটরসাইকেল সহ মোক্তারুল ইসলাম নামে ওই যুবককে আটক করা হয়।

এঘটনায় রবিবার দিবাগত রাত ১২টায় উপ-পুলিশ পরিদর্শক এসআই আরিফুজ্জামান বাদী হয়ে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,গোপোন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ তাকে আটক করে মামলা দায়ের করা হয়। সোমবার সকালে তাকে দিনাজপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit