সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

কলেজছাত্রীর গোসলের ভিডিও ধারণ করে প্রতারণা, যুবক আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১৮২ Time View

ডেস্ক নিউজ : যশোরে এক কলেজছাত্রীর গোসলের ভিডিও গোপনে ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকির ঘটনায় শরিফুল ইসলাম (২২) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা।

আটক শরিফুল সদর উপজেলার চাউলিয়া গ্রামের রাজ্জাক দফাদারের ছেলে। এই ঘটনায় কোতয়ালি থানায় পর্নোগ্রাফি আইনের একটি মামলায় শনিবার বিকালে তাকে আদালতে সোপর্দ করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা বসু তার জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ওই কলেজছাত্রীর পিতা মামলায় উল্লেখ করেছেন, পহেলা জুলাই তিনি ও তার স্ত্রী বাড়িতে ছিলেন না। সকাল ১০টার দিকে তার মেয়ে বাড়ির ছাদে কাপড় শুকানোর জন্য যায়। এ সময় প্রতিবেশির ছাদ থেকে একটি মেমোরি কার্ড তার মেয়ের দিকে ছুড়ে দেয় শরিফুল এবং বলে ‘মেমোরি কার্ডে তোর নগ্ন ভিডিও এবং ছবি আছে। দেখে মেমোরি কার্ড ফেরত দিবি এবং আমার সাথে দেখা করবি।’

মেয়ে ভয়ে শরিফুলের সাথে দেখা করে না। পরে তার মোবাইল ফোন নম্বর থেকে কল দিয়ে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ১৫ দিনের আল্টিমেটাম দেয়। এছাড়া শরিফুল মোবাইল নম্বরে নিয়মিত অশ্লীল ম্যাসেজ দিতে থাকে এবং তার মেয়ের সাথে দেখা করতে চায়। সামাজিকভাবে মানসম্মানের ক্ষতি করার হুমকিও দেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ গত ৭ জুলাই সে ফের ম্যাসেজ পাঠিয়ে হুমকি দেয়। ম্যাসেজটি তিনি ও তার স্ত্রী দেখেন। এরপরই র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অভিযোগ করেন তিনি।

পরে র‌্যাব সদস্যরা শনিবার দুপুরে চাউলিয়া থেকে শরিফুলকে আটক করে এবং কোতয়ালি থানায় সোপর্দ করে।

কিউএনবি/অনিমা/১৭.০৭.২০২২/সকাল ১০.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit