বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

চীন-রাশিয়াকে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করতে দেব না: বাইডেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার সৌদি আরব সফরে আরব নেতাদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য নিয়ে সবসময় সরব থাকবে। তিনি বলেছেন, আমরা মধ্যপ্রাচ্য থেকে সরে যাব না। আর সেই জায়গায় চীন, রাশিয়া বা ইরানকে প্রভাব বিস্তার করতে দেব না। 

জেদ্দার লোহিত সাগরের উপকূলে আরব নেতাদের নিয়ে আয়োজিত সম্মেলনে এমন মন্তব্য করেন বাইডেন। এই সম্মেলনের মাধ্যমেই তার চারদিনের মধ্যপ্রাচ্য সফর শেষ হবে। গত ১৩ জুলাই যুক্তরাষ্ট্র থেকে ইসরাইলে আসেন জো বাইডেন। অবৈধ ইহুদি দেশটিতে দুই দিনের রাষ্ট্রীয় সফর করেন তিনি। 

ইসরাইল সফর শেষে তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বাইডেন সৌদি আরবের বিমান ধরেন। সৌদিতে এসে তিনি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেন। বাইডেন জানিয়েছেন, তিনি প্রিন্স সালমানের সঙ্গে সাংবাদিক ও কলামিস্ট জামাল খাসোগির হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে কথা বলেন। তবে প্রিন্স সালমান বাইডেনকে জানান, জামাল খাসোগিকে সৌদি আরবের কর্মকর্তারা হত্যা করলেও, এ হত্যাকাণ্ডের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে জড়িত ছিলেন না। 

সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit