বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে অংশ নেব না

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১২৪ Time View

ডেস্কনিউজঃ দলীয় সরকার কিংবা আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচনে বিএনপি অংশ নেবে না উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এই সরকারের অধীনে নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত নয়। বরং কিভাবে এ সরকারের পতন ঘটানো যায় আমরা সেই প্রস্তুতি নিচ্ছি।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যুবদল ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনী হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

বিএনপি একটি পতিত দল- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, জেলখানায় কান ধরে যিনি বলেছিলেন জীবনে আর কোনোদিন রাজনীতি করবেন না, আজ তিনি বলেন, বিএনপি পতিত দল। আমার কথা হচ্ছে বিএনপি যদি পতিত দল হয়, তাহলে আমাদের নিয়ে আপনাদের এত ভয় কেন? কেন বিএনপিকে মিটিং-মিছিল সভা-সমাবেশ করতে দিতে চান না।

উন্নয়ন চলমান প্রক্রিয়া উল্লেখ করে অবিভক্ত ঢাকার সাবেক এই মেয়র বলেন, যদি এতো উন্নয়ন করে থাকেন, তাহলে ক্ষমতা ছেড়ে দেন, পদত্যাগ করুন। জনগণ খুশি হলে আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করবে, আমরাও মেনে নেব। বেশি কিছু তো চাচ্ছি না- আমরা শুধুমাত্র একটি বিষয় চাচ্ছি- সেটি হলো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন।

পদ্মা সেতুতে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সেলফি তোলার সমালোচনায় তিনি বলেন, প্রধানমন্ত্রী ও ব্যক্তি শেখ হাসিনা এক নয়, এটা বুঝতে হবে। আমার কথা হলো, নির্দশেনা দিয়ে নির্দশেনা ভঙ্গের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয় পুরস্কার নতুবা তিরস্কার পাওয়া উচিত।

ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক যুবদল সভাপতি সাইফুল ইসলাম নীরব, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, সাধারন সম্পাদক মোনায়েম মুন্না, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহিন প্রমুখ।

বিপুল/১৬.০৭.২০২২/ সন্ধ্যা ৬.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit