সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পেশাদার খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব বাণিজ্য সংস্থায় কাঠামোগত বৈষম্য দূর করার আহ্বান বাংলাদেশের এলডিসি উত্তরণ পরবর্তী সুবিধা বজায় রাখার দাবি বাণিজ্যমন্ত্রীর আসিফ মাহমুদের সেই এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা বাগদাদে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা আজকের মুদ্রার রেট: ৩০ মার্চ ২০২৬ ৩০ মার্চ: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? স্ত্রীসহ বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নানের আয়কর নথি জব্দের আদেশ ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ইরানের নতুন নেতৃত্ব নিয়ে যা বললেন ট্রাম্প বিসিবির টাকা ব্যবহার করে একটি গোষ্ঠীকে সহায়তা করা হয়েছে: আমিনুল হক

অস্থির গরম থেকে রেহাই দিতে আসছে বৃষ্টি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : রাজধানীসহ দেশের অধিকাংশ অঞ্চলেই তীব্র গরমে জনজীবন অস্থির হয়ে ওঠেছে। গত কয়েকদিন ধরে চলছে তীব্র তাপপ্রবাহ। কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও গরমের তীব্রতা কমেনি। ভারি বৃষ্টি ছাড়া গরম কমার লক্ষণ নেই। তবে সুখবর দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে জানান, শুক্রবার ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ায় তাপপ্রবাহ আগের তুলনায় কিছুটা কমেছে। তবে রাজশাহী, রংপুর ও সিলেট অঞ্চলে তাপপ্রবাহ আগের মতোই আছে। রোববার বা সোমবারের পর দেশের সব অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, তখন তাপপ্রবাহ কমে যাবে।

শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, টাঙ্গাইল, সিলেট, চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।

ঢাকায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বগুড়ায় ১৮ মিলিমিটার। আর ঢাকায় বৃষ্টি হয়েছে ৫ মিলিমিটার।

শুক্রবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি বাড়ছে, তা অব্যাহত থাকতে পারে। তবে দেশে আগামী পাঁচ দিনে বন্যা হওয়ার ঝুঁকি নেই।

কিউএনবি/অনিমা/১৬.০৭.২০২২/দুপুর ১২.২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit