বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

নড়াইলে মহানবীকে নিয়ে ফেসবুকে কটূক্তি, বাড়িঘর ভাংচুর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২১২ Time View

ডেস্ক নিউজ : নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া সাহাপাড়ায় ফেসবুকে মহানবীকে (সাঃ)কে নিয়ে কটূক্তির ঘটনা ঘটেছে। বিষয়টি শুক্রবার (১৫ জুলাই) জুম্মার নামাজের পর বিভিন্ন পেশার মানুষের নজরে আসে। এরপর বিক্ষুদ্ধ লোকজন কলেজছাত্র আকাশ সাহার গ্রেফতার ও বিচার দাবিতে তাদের বাড়ির সামনে বিক্ষোভ করেন।

বিকাল থেকে উত্তেজনা আরও বাড়তে থাকে। এক পর্যায়ে বিক্ষুদ্ধ লোকজন সাহাপাড়ার গোবিন্দ সাহা, তরুণ সাহা, দিলীপ সাহা, পলাশ সাহার বাড়িসহ ৫-৬টি ঘর ভাংচুর করে। এর মধ্যে গোবিন্দা সাহার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে দুই রুম বিশিষ্ট টিনের ঘর পুড়ে গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেছে পুলিশ। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে।

এদিকে, আকাশের বাবাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে আকাশ পলাতক রয়েছেন।

অন্যদিকে, দিঘলিয়া বাজারের দোকানসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
 
দিঘলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য প্রভাত কুমার ঘোষ বলেন, আকাশ সাহার ফেসবুকে বিতর্কিত মন্তব্য করাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা বাড়িঘরে ভাংচুর ও মন্দিরে হামলা করেছে। একটি বাড়িতে আগুন দিয়েছে।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে শর্টগানের কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়েছে। এছাড়া জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক লোকজন ঘটনাস্থলে অবস্থান করছেন। 

আকাশের বাবাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে আকাশ পলাতক আছে, তাকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলাবাহিনী কাজ করছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কিউএনবি/অনিমা/১৬.০৭.২০২২/সকাল ১০.২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit