সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলার অভিযোগে আদালতে মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১৭২ Time View

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি পৌরসভার সাবেক চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেনের বাড়িতে বোমা বিস্ফোরণ ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগে আজ বৃহস্পতিবার ঝালকাঠি দ্রুত বিচার আদালতে পৌরসভার বর্তমান কাউন্সিলর জেলা যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকির, তার বড় ভাই জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মানিক হাওলাদার ও রেজাউল করিম জাকিরের কলেজ পড়–য়া ছেলে জিসানের নামে মামলা হয়েছে । দ্রুত বিচার আদালতের বিচারক আবুল কালাম আজাদ মামলাটি তদন্তের জন্য বরিশাল পিবিআইকে নির্দেশ দিয়েছেন। মামলাটি দায়ের করেছেন সাবেক পৌর চেয়ারম্যান মরহুম বেলায়েত হোসেনের তৃতীয় পুত্র ছাত্রলীগের সাবেক আহবায়ক রিফাত হাসান রুবেল। আদালতের বেঞ্চ অফিসার শাহাদাৎ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সাবেক পৌর চেয়ারম্যান বেলায়েত হোসেনের পরিবার ও পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকিরের সাথে রাজনৈতিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল । তারই ধারাবহিকতায় গত ১০ জুলাই ঈদ উল আযহার দিন রাত দশটার দিকে রেজাউল করিম জাকির, তার বড় ভাই মানিক হাওলাদার, রেজাউল করিম জাকিরের ছেলে জিসান (২১) এর নেতৃত্বে অজ্ঞাতনামা ১০/১৫ জন সন্ত্রাসী দা, ছ্যানা, চাপাতি, পিস্তল, হাতবোমা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়া কলেজ মোড় এলাকার মরহম বেলায়েত চেয়ারম্যানের বাড়িতে প্রবেশ করিয়া ত্রাস সৃস্টি করে বাড়িতে হামলা চালায় । চেয়ারম্যানের বড় ছেলে মনির হোসেন মাহমুদ সোহেল, মেয়ে রুমানা তাসমিন শান্তা আসামী রেজাউল করিম জাকিরকে হামলার কারণ জিজ্ঞেস করলে, জাকির তার হাতে থাকা লোহার রড দিয়া মুনির মাহমুদ সোহেলকে পিটিয়ে জখম করে এবং কোমড় থেকে পিস্তল বের করে গুলি করার চেস্টা করলে ছোটবোন রুমানা তাসমিন শান্তা সোহেলকে রক্ষা করতে গেলে ২নং আসামী মানিক হাওলাদার তাকেও এলোপাথারি মারধর করে ।

অপরাপর আসামীরা বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ত্রাসের রাজত্ব কায়েম করে। ৩নং আসামী জিসান একটি হাত বোমার বিস্ফোরণ ঘটায় । মামলার বাদীসহ সকলে জীবন বাচাতে বাড়ির মূল গেট বন্ধ করে ডাকচিৎকার করতে থাকলে আসামীরা অস্ত্র প্রদর্শকরে ভয়ভীতি ও জীবননাশের হুমকি দিয়ে চলে যাওয়ার সময় মানিক হাওলাদার বাদীর ছোট ভাইয়ের ভায়রা নাসির নকিবকে রড দিয়ে মাথা ফাটিয়ে দেয় । তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয় । মামলার বাদী রিফাত হাসান রুবেল বলেন, ঘটনার পরপরই ঝালকাঠি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরেরদিন সোমবার ঝালকাঠি থানায় মামলা দায়ের করতে গেলে ঝালকাঠি থানার ওসি মামলা নিতে অস্বীকার করেন । সে কারনে বাধ্য হয়ে আজ বৃহস্পতিবার ঝালকাঠি দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করি ।

মামলা দায়েরের পরও আমরা নিরাপত্তাহীনতায় আছি । জিএস জাকিরের সন্ত্রাসী বাহিনী যে কোন সময় আমাদের ওপর আবার হামলা করতে পারে । এ ব্যপারে ঝালকাঠি পৌরসভার কাউন্সিলর ও জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির বলেন, ঈদুল আজহার দিন রাতে কে বা কাহারা আমার প্রতিবেশী মরহুম বেলায়েত চেয়ারম্যানের বাড়ির মধ্যে আতশবাজি ফোটায় । চেয়ারম্যানের ছেলেরা আমার হাফিজী পড়–য়া নয় বছরের ছেলে রাইয়ানকে সন্দেহ বশত আটক করে গালিগালাজ ও মারধর করে। এ ঘটনা নিয়ে আমার আত্মীয় স্বজন ও সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃস্টি হলে আমি ও আমার বড় ভাই মানিক সকলকে শান্ত করার চেস্টা করি ।

এ সময় নাসির নকিব নামে একজন ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে আহত হন । চেয়ারম্যান বাড়িতে কোন হামলা বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেনি । আমাকে রাজনৈতিকভাবে কোনঠাসা করার জন্য আমিসহ আমার ভাই ও সন্তানের নামে মিথ্যা অভিযোগে মামলা দায়ের করা হয়েছে ।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit