শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

মালয়েশিয়া ২ সহস্রাধিক বাংলাদেশী শ্রমিক নিতে প্রস্তুত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১৫১ Time View

ডেস্কনিউজঃ জটিলতার অবসান। মালয়েশিয়া দুই হাজারের বেশি বাংলাদেশী শ্রমিক নিতে প্রস্তুত। বাংলাদেশের নির্বাচিত ২৫টি এজেন্সির মধ্যে ১৫টির যাচাইকরণ প্রক্রিয়ার মাধ্যমে এ শ্রমিকদের নেয়া হবে। বৃহস্পতিবার মালয়েশিয়ার সংবাদপত্র দ্য স্টার এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কারিগরি যে জটিলতার কারণে বাংলাদেশী শ্রমিকদের নিয়োগ বিলম্বিত হচ্ছিল তার সমাধান হয়েছে।

আগ্রহী নিয়োগদাতারা, যারা ইতোমধ্যে কর পরিশোধ করেছে এবং বাংলাদেশী শ্রমিক নিয়োগ দিতে চায়, তারা কর্মসংস্থান নিশ্চিতকরণ ও ওয়ার্ক ভিসা ডকুমেন্টেশনের জন্য বাংলাদেশ হাইকমিশনে আবেদন পাঠাতে পারবে।

‘কিন্তু মনে রাখতে হবে যে বাংলাদেশী শ্রমিকদের এখানে প্রবেশের ক্ষেত্রে পর্যাপ্ত মানের নিরাপত্তা ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয়াদি গুরুত্ব পাবে,’ বলা হয় বিবৃতিতে।

মন্ত্রণালয়টি বলছে, মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এক্ষেত্রে ন্যূনতম যে চাহিদা নির্ধারণ করবে এ বিষয়গুলো তার সাথে সম্পর্কিত।

আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাকি ১০টি এজেন্সির ভেরিফিকেশন শেষ হবে বলে আশা করছে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়।

কিউএনবি/বিপুল/১৪.০৭.২০২২/ সন্ধ্যা ৬.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit