রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

বাসে উঠতে গিয়ে পা পিছলে চাকার নিচে বৃদ্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১৮৭ Time View

ডেস্ক নিউজ : ভোলার লালমোহন উপজেলায় যাত্রীবাহী বাসে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন চিত্তরঞ্জন দাস (৬৫) নামের এক বৃদ্ধ। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন উপজেলার ডা. আজহারউদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চিত্তরঞ্জন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নমগ্রামের বাসিন্দা।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, চিত্তরঞ্জন পেশায় একজন লন্ড্রি ব্যবসায়ী ছিলেন। বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকায় তার মেয়েকে বিয়ে দিয়েছিলেন। মেয়েকে দেখতে বাড়ি থেকে কুঞ্জেরহাটের উদ্দেশে রওনা দেন তিনি। বাসে উঠতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে যান। এ সময় ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান চিত্তরঞ্জন দাস। লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাকে চাপা দেওয়া বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit