বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

এসএসসি পরীক্ষার বিষয়ে বিশেষ সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : দেশে বন্যার কারণে পেছানো এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর তারিখ জানাতে বিশেষ সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের একথা জানান। তিনি বলেন, ‘রোববার দুপুর ১টায় মন্ত্রী সংবাদ সম্মেলন করবেন। এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে কথা বলবেন।’

মহামারির কারণে পিছিয়ে যাওয়া এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা এবার ১৯ জুন শুরু করে ৬ জুলাই শেষ করার কথা ছিল। কিন্তু জুনের মাঝামাঝি সময়ে দেশে প্রবল বর্ষণ আর উজানের ঢলে সিলেট অঞ্চল এবং উত্তরের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়। এই বন্যার কারণে ১৭ জুন এসএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় সরকার।

এবার সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে ২০ লাখের বেশি শিক্ষার্থী। কিন্তু বন্যাদুর্গত এলাকায় অনেক শিক্ষার্থীর বইপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের হাতে নতুন বই পৌঁছে দিয়ে তারপর পরীক্ষার আয়োজন করা হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।গত ৬ জুলাই সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের হাতে বই দেওয়ার পর প্রস্তুতি নেওয়ার জন্য তাদের অন্তত ২ সপ্তাহ সময় দিয়ে তারপর পরীক্ষা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit