বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে : শামা ওবায়েদ

এইচএসসির ফরম পূরণের সময় ফের বাড়ল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় ফের বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই পর্যন্ত ফরম পূরণ করা যাবে। আর ফরম পূরণের ফি পরিশোধ করা যাবে ২৭ জুলাই পর্যন্ত। আগের সময়সূচি অনুযায়ী ৬ জুলাই ছিল ফরম পূরণের শেষ দিন।

আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলামের স্বাক্ষর করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় ২৬ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। সোনালী সেবার মাধ্যমে ফি প্রদানের সময় ২৭ জুলাই পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।

গত ৮ জুন থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। প্রথমে ২২ জুন পর্যন্ত এসব পরীক্ষার ফরম পূরণের সুযোগ দেওয়া হয়। পরে সে সময় ৬ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। এদিকে আগামী ২২ আগস্ট এবারের পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছিল সরকার। কিন্তু বন্যার কারণে এসএসসি পরীক্ষা স্থগিত হওয়ায় নির্দিষ্ট সময়ে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই বলেই ইতোমধ্যে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit