মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

গ্রামে কোরবানির মাংস বিলাব এমন মানুষ পাইনি : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : এবার কোরবানি বেড়েছে। তাই গ্রামের বাড়িতে কোরবানির মাংস বিলিয়ে দেওয়ার জন্য মানুষ পাইনি বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, আগে গ্রামে দেখতাম কোরবানি করে না এমন মানুষ থাকত। এবার আমার গ্রামে আমি মাংস বিলিয়ে দেওয়ার জন্য মানুষ পাইনি।

পাশে অন্য জায়গায় নিয়ে যেতে হয়েছে মাংস বিলিয়ে দেওয়ার জন্য। আজ বুধবার (১৩ জুলাই) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, পত্রিকায় দেখলাম গত বছরের তুলনায় আট লাখ পশু বেশি কোরবানি হয়েছে। তবে কোরবানির চামড়ার মূল্য কম হওয়ার কারণে চামড়া অনেকে পুঁতে ফেলেছে, এমন ঘটনা ঘটেছে। চামড়ার মূল্য কম হওয়ার কারণে যারা খুচরা ক্রেতা আছেন তারা অনেকে কিনতে যায়নি।

যারা ব্যবসা করে তাদের কাছে চামড়ার পরিসংখ্যান কমই থাকবে উল্লেখ করে মন্ত্রী বলেন, চামড়া সংগ্রহ যেভাবে হওয়া প্রয়োজন ছিল ঠিক সেভাবে হয়েছে বলে আমি মনে করি না। কারণ চামড়ার দামটা অনেক কম। এ সময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি সবসময় বিদেশিদের কাছে ছুটে যায়, বিদেশি রাষ্ট্রদূতদের কাছে, বিভিন্ন বিদেশি সংস্থার কাছে তারা দৌড়ঝাঁপ করে। এ দেশের মালিক হচ্ছে জনগণ। এ দেশের জনগণই ক্ষমতার মালিক এবং তারাই প্রতিনিধি নির্বাচন করে।

তিনি বলেন, এ দেশে কোনো বিদেশি রাষ্ট্রদূত কিংবা কোনো আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি কাউকে ভোট দিয়ে ক্ষমতায় বসানোর অধিকার রাখে না। আমি বিএনপিকে অনুরোধ করব বিদেশিদের কাছে দৌড়ঝাঁপ না করে জনগণের কাছে যাওয়ার জন্য।

 

 

কিউএনবি/অনিমা/১৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit