বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার পাট রফতানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি কেরানীগঞ্জে কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা!

বনানীতে বাস উল্টে প্রাণ গেল পথচারীর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ১৪১ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর বনানীতে ঢাকা-ময়মনসিংহ সড়কে বাস উল্টে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ফাঁকা সড়ক পেয়ে ইমাম পরিবহণের বাসটি বেপরোয়া গতিতে চলছিল।  নিয়ন্ত্রণ হারিয়ে কবরস্থান সংলগ্ন ২৩ নম্বর রোডের উল্টোপাশে যাত্রীবাহী বাসটি এক পথচারী নিহত হন।  

নিহত পথচারীর নাম রঞ্জু শেখ (৩৫)। তিনি একটি ভবনের সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন। তার বাড়ি রাজবাড়ীতে। 

ঘাতক বাসটি জব্দ করা হলেও পালিয়েছেন চালক। বাসটিতে কতজন যাত্রী ছিলেন তা জানা সম্ভব হয়নি। 

গুলশান ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, আমরা প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পেরেছি ঘটনাটি আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে ঘটেছে। ৬টা থেকে ট্রাফিক বিভাগের কাজ শুরু হয়।

বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া বলেন, নিহত রঞ্জু শেখের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  এ ঘটনায় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

কিউএনবি/অনিমা/১৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit