বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটি টাকার মৃত্যু ভাতার লোভে সেনাদের বিয়ে, সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন নৌ কমান্ডার দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা না থাকুক, ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার যুক্তরাষ্ট্রকে ঘিরে ইরানের নতুন হুঁশিয়ারি, উপসাগরীয় দেশগুলোকে বড় সংঘাতের ইঙ্গিত

১১৯ কোটি রুপির বাড়ি কিনলেন রণবীর সিং-দীপিকা পাড়ুকোন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ১৪৯ Time View

বিনোদন ডেস্ক : মুম্বাই শহর জুড়ে সেলিব্রিটিদের বাস। তার মধ্যে বেশ কয়েকটি এলাকা, যেমন জুহু, বান্দ্রা, পালি হিল,লোখন্ডওয়ালায় বেশি বসবাস করেন সুপারস্টাররা। বান্দ্রায় পাশাপাশি বসবাস করেন শাহরুখ খান ও সলমান খান। তাদের বাড়ি রীতিমতো মুম্বাইয়ের পর্যটকদের জন্য দর্শনীয় স্থান।

এবার তাদের প্রতিবেশী হতে চলেছেন আরেক তারকা জুটি। বান্দ্রার অভিজাত এলাকায় নতুন বাড়ি কিনেছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, রণবীর-দীপিকা ১১৯ কোটি রুপিতে বিলাসবহুল এই অ্যাপার্টমেন্ট কিনেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রাতে যুক্তরাষ্ট্র সফর শেষে ভারতে ফেরেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। তারা মুম্বাইয়ের বান্দ্রায় নিজেদের জন্য একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেন। ১১৯ কোটি রুপির অ্যাপার্টমেন্টটি সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট এবং শাহরুখ খানের মান্নাত বাংলোর পাশে অবস্থিত।

রণবীর ও দীপিকার অ্যাপার্টমেন্ট সাগর রেশমে টাওয়ারের ১৬, ১৭, ১৮ ও ১৯ তলায় অবস্থিত। এতে ১১ হাজার ২৬৬ বর্গফুট কার্পেট এলাকা এবং ১ হাজার ৩০০ বর্গফুটের ছাদ আছে। ২০১৩ সালে সিনেমার পর্দায় প্রথমবার একসঙ্গে কাজ করেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এই দম্পতি ৬ বছর প্রেমের সম্পর্কে ছিলেন এবং ২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit