বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

দ্বিতীয় সপ্তাহের আগেই হল পাচ্ছে ‘পরাণ’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ৩৭২ Time View

ডেস্ক নিউজ : ‘পরাণ’ চলচ্চিত্র ভালো ব্যবসা করছে বলে জানালেন এর নির্মাতা রায়হান রাফি। এর প্রতিক্রিয়া বেশ ইতিবাচক পাচ্ছেন। তিনি বলেন, ‘মুক্তির আগে বিভিন্ন জন নেগেটিভ ভাবে দুচার কথা বললেও ছবি দেখার পর চুপ হয়ে গেছে। জানতাম হবে।

ঈদের মাত্র ৫ দিনের ব্যবধানে ৭ থেকে ৮ টি সিনেমা হলে যুক্ত হচ্ছে পরাণ চলচ্চিত্রটি। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি। অভি বলেন, ‘ঈদের ৫ দিনের ব্যবধানে পরাণ চলচ্চিত্রটি হলে পরিবেশিত হতে যাচ্ছে। যা এর আগে হয়নি। এই ছবি দ্বিতীয় সপ্তাহ যাওয়ার আগেই হলে যুক্ত হচ্ছে। এটা বেশ ভালো একটি বিষয়। দ্বিতীয় সপ্তাহে পরাণ মুক্তির তালিকা দীর্ঘ হবে। কিন্তু এর আগেই সাভার সেনা অডিটোরিম, সিরাজগঞ্জ রুটসসহ ৮ টির মতো সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। এটা হল মালিকদের আগ্রহ থেকেই হচ্ছে। ’

এদিকে নির্মাতা রাফির ধারণা, পরাণ যেভাবে মানুষ দেখছে ঈদের দুই সপ্তাহের আগেই আরও বেশি সিনেমা হলে পৌঁছে যাবে ‘পরাণ’। দর্শকের পাশাপাশি সিনেমা হলের মালিকরাও চাচ্ছে। ব্যবসায়িক হিসেব পরিষ্কারভাবে বলছে, বসুন্ধরা সিটিতে সব শো হাউজফুল যাচ্ছে। চট্টগ্রামের সিঙ্গেল স্ক্রিনসহ ভালো সিনেমা হলগুলোতে খুব ভালো চলছে। ঢাকার বাইরের হলগুলোতে দর্শকের ছবি দেখা কষ্টকর।

কষ্ট করেও মানুষ রাত ৯টার শো-তেও পরাণ দেখতে ভিড় করছে বলে খবর পাচ্ছেন বলে জানান রাফি। বলেন, ‘ব্লক বাস্টারে সকালের শো-তে পরাণ চলছে। কিন্তু দর্শক বিকেল বা সন্ধ্যার শো-তে পরাণ দেখতে বেশি যাচ্ছে। না পেয়ে অন্য ছবি দেখছে। যমুনা কর্তৃপক্ষ দর্শকদের কথা বিবেচনায় এনে যদি বিকেল বা সন্ধ্যায় পরাণ চালায় আরও ভালো যাবে।

ঈদে ‘পরাণ’ মুক্তি পায় ১১ সিনেমা হলে। তবে মুক্তির পর চিত্র পাল্টাচ্ছে। সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘‘সিনেপ্লেক্সের শাখাগুলোতে পরাণ, সিনেমা ভালো যাচ্ছে। প্রতি শো-ই প্রায় হাউজফুল, আগে থেকে টিকেট সোল্ডআউট। আমরা খুবই হ্যাপি। এভাবে ভালো গেলে হয়তো আগামি সপ্তাহে ‘পরাণ’ এর শো-বাড়াতে পারি। ’’

ঈদের দ্বিতীয় দিন দর্শকদের সঙ্গে ‘পরাণ’দেখতে ময়মনসিংহের পূরবী সিনেমা হলে গিয়েছিলেন পরিচালক রাফি। সঙ্গে ছিলেন মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহানসহ অনেকে। যেহেতু শুটিং হয়েছিল ময়মনসিংহে। আর এ কারণে পরাণের কুশীলবরা সেখানে গিয়েছিলেন।

রাফী বলেন, ১২ টা ও ৩টার শো দর্শকদের কাছাকাছি ছিলাম। তারা গরমে কষ্ট করে আমাদের সিনেমা দেখছেন আমরা কৃতজ্ঞ। গরমে ভেবেছিলাম বেরিয়ে আসবো, কিন্তু মানুষের মাতামাতি দেখে পারিনি। হল ভর্তি মানুষের সঙ্গে সিনেমা দেখেছি। হলের পরিবেশ বেশি ভালো ছিল না, তারপরেও মানুষ ‘পরাণ’ দেখতে ভিড় করে। যে ভালোবাসা দিয়েছে তা কখনওই ভুলবো না। ’

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit