সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

ইনজামামকে আউট না দেওয়ায় চটেছিলেন সৌরভ!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : রাজনৈতিক বৈরিতার কারণে গত এক দশক ধরে ভারত-পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয় না। তাই এখন চলে পুরনো ম্যাচগুলোর স্মৃতিচারণ। মাঝেমধ্যে দুই দলের দেখা হয় আইসিসির কোনো ইভেন্টে। আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল মুখোমুখি হবে। এমন সময়ে ২০০৪ সালে ভারতের পাকিস্তান সফরের একটি ঘটনা সামনে আনলেন পাকিস্তানের সাবেক আম্পায়ার আসাদ রউফ। সেই সিরিজটিও ছিল বহুল আলোচিত।

সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে ভারতীয় দল পাঁচটি ওয়ানডে ও তিনটি টেস্টের সিরিজ খেলতে পাকিস্তানে গিয়েছিল। ওয়ানডে সিরিজ ৩-২ এবং টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ভারত। তবে ওয়ানডে সিরিজের সময় প্রচুর বিতর্ক হয়েছিল। যা ভক্তরা আজও ভুলতে পারেননি। সেই সিরিজ পরিচালনা করতেন আসাদ রউফ। তিনি তার সর্বশেষ বিবৃতিতে এই সিরিজটি স্মরণ করেছেন এবং বলেছেন যে কীভাবে ভারতীয় দল তার একটি সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছিল।

ঘটনাটি ঘটে লাহোরে ওয়ানডে ম্যাচ চলাকালীন। তখন পাকিস্তানের অধিনায়ক ছিলেন ইনজামাম-উল-হক। লাহোর ওয়ানডেতে তিনি একটি সুইপ শট খেলেছিলেন। একটি বল ইনজামামের হাতে লেগে কাঁধে লেগে স্লিপে চলে যায় এবং ভারতীয় ফিল্ডারের হাতে গিযে জমা হয়। স্বাভাবিকভাবেই ভারতীয় খেলোয়াড়েরা ক্যাচের আবেদন করেন। রউয়ের ভাষায়, ‘আমি দেখেছি যে বলটি প্রথমে তার হাতে আঘাত করেছিল, তাই আমি তাকে নট আউট দিয়েছিলাম। ‘

কিন্তু রউফের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছিল ভারতীয় দল। সাবেক আম্পায়ারের ভাষায়, ‘তারা তখন বলেছিলেন যে আমি পাকিস্তানকে সমর্থন করছি কারণ আমি পাকিস্তানি আম্পায়ার। এরপর ড্রিংকস ব্রেকে মাঠে এসে এক ক্রিকেটার বলেন, সবাই আপনার প্রশংসা করছে, কারণ রিপ্লেতে স্পষ্ট দেখা যাচ্ছে বল হাতে লেগেছিল এবং আপনার সিদ্ধান্ত সঠিক। ‘ উল্লেখ্য, ওই ম্যাচে ইনজামাম করেছিলেন ১২৩ রান। তবে ২৯৪ রানের টার্গেট তাড়া করতে নেমে সহজেই জিতেছিল ভারত।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit