শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

‘মেট্রোরেলের প্রথম ভাগের নির্মাণ কাজ শেষ হবে ডিসেম্বরে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ১৩৩ Time View

ডেস্ক নিউজ : এ বছরের সেপ্টেম্বরে বহুল প্রতীক্ষিত কালনা সেতু ও বেকুটিয়ায় অষ্টম চীন-বাংলা মৈত্রী সেতুর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্প দুটি উদ্বোধন করবেন।

আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় তিনি একথা জানান।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবি এম আমিন উল্লাহ নুরি, বিআরটিএ’র চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, মেট্রোরেল প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চলমান নির্মাণাধীন প্রকল্পের কাজগুলো দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে ৪ লেনকে ৬ লেনে উন্নীতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী সিলেটসহ অন্যান্য জেলায় বন্যার কারণে যেসব রাস্তার ক্ষতি হয়েছে সেগুলোকে দ্রুত মেরামত করারও নির্দেশনা দেন।

তিনি বলেন, এবারের ঈদে সড়কের অবস্থা দেশের সব জায়গায় ভালো, সড়কের জন্য যানজট হয়নি। যেটুকু হয়েছে ব্যবস্থাপনার জন্য এবং ত্রুটির জন্য। ভবিষ্যতে যাতে না হয় সেদিকে কঠোর নজর দিতে হবে। করোনা নতুন করে বাড়ছে। তাই সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকারও আহ্বান জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা আজকে সমালোচনা করে তারা একটা কাজ দেখাক যে কাজটা জনগণের কোনো প্রকার দুর্ভোগ, দুর্ঘটনা লাঘবে দেশের জনগণের জন্য করেছে। কোথাও তাদের দৃশ্যমান প্রকল্প নাই। এ বছরের ডিসেম্বর মাসেই মেট্রোরেলের প্রথম ভাগের নির্মাণ কাজ শেষ হতে পারে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit