সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

রুশ নিয়ন্ত্রিত ইউক্রেনে সিরিজ বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ১৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার অধিকৃত ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে নোভা কাখোভকা শহরে সিরিজ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শহরটিতে গত চার দিনের মধ্যে এটি দ্বিতীয় বড় ধরনের বিস্ফোরণ। 

সোমবার রাতে এসব বিস্ফোরণ ঘটে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

নোভা কাখোভকাতে একটি গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ বাঁধ রয়েছে এবং উত্তর ক্রিমিয়া খাল দিয়ে ক্রিমিয়াতে পানি সরবরাহের যোগসূত্রও শহরটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, বড় ধরনের বিস্ফোরণের পর রাতের আকাশে গোলাকার আগুন জ্বলছে।

ইউক্রেনীয় খেরসন আঞ্চলিক কাউন্সিলের এক সদস্য সেরহি কহলান জানান, নোভা কাখোভকাতে রাশিয়ার একটি অস্ত্র গুদাম ধ্বংস হলো। তারা দিনের পর দিন অস্ত্র মজুত করছিল। এখন সব রাতের আকাশে আতশবাজি হয়েছে।

খেরসনে অবস্থান না করা এই কর্মকর্তা শহরটির বাসিন্দাদের সতর্ক করে বলেছেন বাইরে বের না হওয়ার জন্য। তিনি বলেন, নিজেদের খেয়াল রাখুন। বিস্ফোরণস্থলের কাছাকাছি কেউ আসবেন না।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস-এর খবরে অস্ত্র গুদাম বিস্ফোরিত হওয়ার কোনো তথ্য ছিল না। তবে একটি সূত্রের বরাতে বলা হয়েছে, ইউক্রেনের সেনাবাহিনী কাখোভকা জলবিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে।

রুশ সমর্থিত খেরসনের সামরিক-বেসামরিক প্রশাসনের উপ-প্রধান কিরিল স্ট্রেমউসভ দাবি করেছেন, ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্র জলবিদ্যুৎ কেন্দ্রে আঘাত করেনি।

পরে এক প্রতিবেদনে তাস জানায়, গুদামে রাখা পটাশিয়াম নাইট্রেট বিস্ফোরিত হয়েছে।

সিএনএনের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে বিস্ফোরণের কারণ বা এতে ধ্বংসের বিষয়টি নিশ্চিত করা যায়নি। তাস জানিয়েছে, বিস্ফোরণে হতাহত হয়েছে। বাজার, হাসপাতাল ও বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার কামান ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। তারা রুশ সেনাবাহিনীর কমান্ড পোস্ট ও অস্ত্র রাখার স্থানগুলোতে হামলা চালাচ্ছে।

কিউএনবি/অনিমা/১২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit