সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

২০ জুলাই শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ১৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার পার্লামেন্ট নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবে আগামী ২০ জুলাই। পার্লামেন্টের স্পিকার সোমবার (১১ জুলাই) এ তথ্য জানিয়েছেন। বিক্ষোভকারীরা বর্তমান প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বাসভবনে হামলার দুই দিন পরে এ ঘোষণা এলো। তারা উভয়ই অর্থনৈতিক ও রাজনৈতিক গোলযোগের মধ্যে পদত্যাগ করার প্রস্তাব দিয়েছেন।

প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকশে, যিনি প্রতিরক্ষা সচিব হিসাবে থাকাকালীন তামিল টাইগারদের নিধনের তত্ত্বাবধান করেছিলেন তিনি বুধবার (১৩ জুলাই) পদত্যাগ করতে চলেছেন। ১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকে সবচেয়ে বেশি সংকটে পড়ে শ্রীলঙ্কায় জ্বালানি, খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বী। ফলে বিক্ষোভের মুখে তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকশে ও ভাগ্নে এর আগে পদ ছেড়ে দিয়েছিলেন।

স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে এক বিবৃতিতে বলেছেন, শুক্রবার (১৫ জুলাই) পার্লামেন্ট ফের অধিবেশনে বসার পাঁচ দিন পর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘সোমবার রাজনৈতিক দলের নেতারা বৈঠকে সম্মত হয়েছেন যে, সংবিধান অনুযায়ী নতুন একটি সর্বদলীয় সরকার গঠন করা জরুরি।’

স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে আরও বলেছেন, ‘ক্ষমতাসীন দল জানিয়েছে, সর্বদলীয় সরকার গঠনে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্য সদস্যরাও পদত্যাগ করতে প্রস্তুত।’

এর আগে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা। তার কার্যালয় বলেছে যে, রাজাপাকসে প্রধানমন্ত্রীর কাছে তার পদত্যাগের পরিকল্পনা নিশ্চিত করেছেন। তারা আরও জানিয়েছে যে সর্বদলীয় সরকার গঠনের জন্য একটি চুক্তি হয়ে গেলে মন্ত্রিসভা পদত্যাগ করবে।

কিউএনবি/অনিমা/১২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit