বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সাবেক মন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালে সিসিটিভি ভিডিও গায়েব নিয়ে মিথ্যা তথ্য উপস্থাপনের অভিযোগ হরমুজ প্রণালি সচল করতে আন্তর্জাতিক সম্মেলনের ডাক দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী আন্দোলন ছাড়া পথ নেই: বিরোধী দলীয় নেতা বাংলাদেশের ৬ জাহাজ শিগগির হরমুজ পার হবে, আশা ইরানি রাষ্ট্রদূতের মার্চে এলো পৌনে ৪ বিলিয়ন ডলারের রেকর্ড রেমিট্যান্স ‘ইরান যুদ্ধবিরতি চায়’, নতুন দাবি ট্রাম্পের উত্তরাধিকার সম্পত্তিতে কর আরোপের পরিকল্পনা জাতীয় রাজস্ব বোর্ডের আইনি জটিলতায় অভিনেত্রী রিচা চাড্ডা মধুবালার জীবনে শেষ সময়ের সাক্ষী ছিলেন কিশোর কুমার

অবৈধ বসতি স্থাপন স্থগিত রাখতে বললেন এরদোগান

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত ফিলিস্তিনে অবৈধ ইহুদি বসতি নির্মাণ স্থগিত রাখার জন্য ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদের প্রতি অনুরোধ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গত রবিবার এক টেলিফোন সংলাপে তিনি আশা করেন, আগামী নির্বাচনের আগ পর্যন্ত আল-আকসা মসজিদের মর্যাদা রক্ষা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি নির্মাণ না করার নীতি অনুসরণ করা হবে। এ সংলাপে এরদোগান ও লাপিদ দ্বিপক্ষীয় সম্পর্ক ও স্বার্থ নিয়েও আলোচনা করেন।   

নাফতালি বেনেটের নেতৃত্বাধীন জোট সরকারের পতনের পর আগামী ১ নভেম্বর ইসরায়েলে নতুন নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। তার আগ পর্যন্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে ইয়াইর লাপিদ দায়িত্ব পালন করবেন। ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধে ইসরায়েল পূর্ব বায়তুল মুকাদ্দাস ও পশ্চিম তীর দখল করে নেয়। সেই থেকে এ পর্যন্ত এসব ভূখণ্ডে হাজার হাজার অবৈধ বসতি নির্মাণ করেছে ইসরায়েল যেখানে সাত লাখের বেশি ইহুদি বাস করে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বেশ কয়েকবার ইসরায়েলের এই তৎপরতার নিন্দা করেছে এবং এসব বসতি স্থাপনকে অবৈধ বলে ঘোষণা করেছে। কিন্তু ইসরায়েল বসতি নির্মাণ কর্মকাণ্ড থেকে সরে আসেনি। সেক্ষেত্রে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের আহ্বানে সাড়া দিয়ে ইসরায়েল বসতি নির্মাণ স্থগিত রাখবে এমনটা আশা করার সুযোগ কম। সূত্র : প্রেস টিভি

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit