রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

‘আন্দোলনের খোঁজ-খবর রাখছেন খালেদা জিয়া’

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ১৭৬ Time View

ডেস্কনিউজঃ রোববার (১০ জুলাই) রাতে খালেদা জিয়ার সঙ্গে ইদশুভেচ্ছা বিনিময় শেষে বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এর আগে রাত সাড়ে ৮টায় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে গুলশানে খালেদা জিয়ার ভাড়া বাসা ‘ফিরোজা’য় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রায় দেড় ঘণ্টা সেখানে অবস্থান শেষে রাত ১০টার দিকে বেরিয়ে আসেন তারা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান।

বেরিয়ে যাওয়ার সময় অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘উনি (খালেদা জিয়া) আমাদের দলের প্রধান, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী। উনি চলমান গণতান্ত্রিক আন্দোলনের খোঁজ-খবর রাখছেন। উনি মনে করেন যে, বাংলাদেশের মানুষ গণতন্ত্রকামী। তারা নিশ্চয়ই গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।’

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনার বন্যা দুর্গত মানুষের অবস্থা সম্পর্কে আমাদের কাছ থেকে খোঁজ-খবর নিয়েছেন এবং আমাদের বলেছেন, যেভাবে তোমরা তাদের পাশে দাঁড়িয়েছ, ঠিক সেই ভাবেই পাশে থাকবে এবং তাদের কষ্ট লাঘব করবে। তিনি (খালেদা জিয়া) মনে করেন যে, দুর্গত মানুষের সেবা করা রাজনীতির মূল লক্ষ্য।’

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে বিএনপির মহাসচিব বলেন, ‘তিনি অসুস্থ অবস্থায় আছেন। সেই অবস্থায় তিনি ইমিডিয়েট কোনো বিপদে না থাকলেও তিনি কিন্তু এখনো অসুস্থ আছেন। যে কথা আমরা বার বার বলে আসছি— বেগম খালেদা জিয়ার বাইরে চিকিৎসা প্রয়োজন। কারণ, এখানকার ডাক্তাররা যারা তার চিকিৎসা করছেন তারা সবাই বারবার করে বলেছেন যে, তার উন্নত চিকিৎসা দরকার। সেই উন্নত চিকিৎসার সেন্টার এখানে নাই। এই জন্য তাকে সম্পূর্ণ সুস্থ করার জন্য চিকিৎসা দরকার দেশের বাইরেই।’

বিপুল/১০.০৭.২০২২/ রাত ১১.৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit